অভিনয়ে সুযোগ দেওয়ার টোপ দিয়ে মহিলাদের প্রতারণা, জোর করে নীল ছবিতে অভিনয়, অজ্ঞান করে পর্ণ ভিডিও শুট, মিলল বড় চক্রের হদিশ

সম্প্রতি টলিপাড়া থেকে উঠে এসেছে ‘থ্রেট কালচারের’ অভিযোগ। ভয় দেখিয়ে কাজ করানোর বা কাজ ছাড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন টলিপাড়ার কলাকুশলীরা। এমনকি, পরিচালক-অভিনেতা অরিন্দল শীলের বিরুদ্ধেও উঠেছে নায়িকাকে শ্লীলতাহানি করার অভিযোগ। তা নিয়েও টলিপাড়ায় চলছে চর্চা, মন্তব্য। এরই মধ্যে এবার সামনে এল এক বড় চক্রের ঘটনা।

জানা গিয়েছে, অভিনয়ে সুযোগ করে দেওয়ার নামে প্রতারণা করা হচ্ছে মহিলাদের। সিরিয়াল বা ওয়েব সিরিজে অভিনয়ের টোপ দিয়ে মহিলা, তরুণীদের দিয়ে জোর করে শুট করানো হচ্ছে পর্ণ ভিডিও। কলকাতাতেই ঘটছে এমন ঘটনা। আর এই ঘটনা সামনে আসার পর থেকেই বেড়েছে হইচই।

এই ঘটনার কথা সামনে আসে ২০২১ সালে। জানা গিয়েছে, সিরিয়াল ও ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে ডাকা হত মহিলাদের। এরপর তাদের দিয়ে জোর করে নীল ছবিতে অভিনয় করানো হত। নিউ টাউন, ব্যারাকপুর, বকখালি এমন নানান এলাকার বেশ কিছু মহিলা এই চক্রে পা দেন বলে খবর।

অভিযোগ, মহিলাদের  খাবারে মাদক মিশিয়ে তাদের সংজ্ঞাহীন করে নীল ছবির শুটিং করানো হত। আর এরপর সেই ছবি, ভিডিও দেখিয়ে তাদের ব্ল্যাকমেল করে ফের পর্ণ ভিডিও শুট করতে বাধ্য করা হত বলে অভিযোগ। এই মহিলাদেরই কেউ কেউ অভিযোগ দায়ের করেন পুলিশে। তদন্ত শুরু করে বিধাননগর থানার পুলিশ।

জানা গিয়েছে, টালিগঞ্জে অফিস খুলে এই প্রতারণা চক্র চালাত অভিযুক্তরা। এক অভিযোগকারিণী জানিয়েছেন, শ্যুটিংয়ের আগে তাঁকে ফুলকপির তরকারি খাইয়ে অচেতন করে তাঁর অশ্লীল ভিডিও শুট করেছিল অভিযুক্তরা। এরপর তাঁকে বকখালি নিয়ে আটকে রেখে নীল ছবিত শুট করতে বাধ্য করা হয়।

আরও পড়ুনঃ ‘মেয়েটা বড্ড বাড়াবাড়ি করছে…’, সন্দীপ ঘোষের মোবাইল ঘেঁটে বিস্ফোরক তথ্য পেল সিবিআই, কুকীর্তি ধরা পড়তেই ‘তিলোত্তমা’কে খুন?

এই ঘটনায় তদন্তে নেমে একসঙ্গে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে পেশ করা হয়। গত শুক্রবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন বারাসাত আদালতের বিচারক। এই অভিযুক্তদের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত, এমনটাই জানা গিয়েছে।

RELATED Articles