আগামী ১৯শে ডিসেম্বর রয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। তৃণমূলের তরফে আগেই ভোটের জন্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। আর এবার আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনই পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
জানা গিয়েছে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। এই তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে মহিলাদের। তালিকায় প্রায় ৫০ জন মহিলার নাম রয়েছে বলে খবর। ৪ জন শিক্ষক ও অধ্যাপককে পুরভোটের প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিদায়ী কাউন্সিলররা পেয়েছেন ভোটের টিকিট। জানা গিয়েছে প্রার্থীদের মধ্যে ৪৮ জন তরুণ রয়েছে। নতুন মুখেরাও প্রাধান্য পেয়েছে এই তালিকায় এমনটাই খবর।





