রানি মুখোপাধ্যায়ের স্বামী ঘুষখোর, বলিউডে অভিষেক করানোর জন্য রণবীর সিংয়ের থেকে ২০ কোটি টাকা বাগিয়েছিলেন আদিত্য চোপড়া

নানান বিতর্ক তৈরি করতে এমনিতেই তিনি বেশ সিদ্ধহস্ত। নানান ছবির সমালোচনা তিনি যত না করেন, তার থেকে বেশি বিতর্কিত মন্তব্য করেন নানান অভিনেতা-অভিনেত্রীর সম্পর্কে। হ্যাঁ, তাঁর নাম কমল আর খান। এবার তিনি বেশ গুরুতর অভিযোগ আনলেন বলি অভিনেতা রণবীর সিং ও প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে।

সম্প্রতিই কমল আর খানকে দেখা যায় সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘বান্টি অউর বাবলি ২’ ছবির রিভিউ দিতে। সেই সময়ই আচমকাই তিনি রণবীর সিংয়ের প্রসঙ্গ তোলেন। তিনি দাবী করেন যে বলিউডে প্রবেশের জন্য রণবীর নাকি আদিত্য চোপড়াকে ২০ কোটি টাকা দিয়েছেন। অন্যদিকে, আদিত্য চোপড়া একাধারে যশরাজ ফিল্মের মালিক তথা রানি মুখোপাধ্যায়ের স্বামী।

উল্লেখ্য, যশরাজ ফিল্মের হাত ধরেই বলিউডে ডেবিউ করেন রণবীর। প্রথম ছবিতেই বেশ প্রশংসা পান রণবীর। এরপর নিজের অভিনয় দক্ষতার সঙ্গে সঙ্গে বলিউডে নিজের জায়গা করেছেন তিনি। কিন্তু কমল আর খানের দাবী, নিজের প্রতিভার জেরে নয়, বরং ২০ কোটি টাকার জন্যই ছবিতে সুযোগ পেয়েছিলেন রণবীর।

প্রায় দশ বছর আগে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর। প্রথম ছবিতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপরও একটু একটু করে নিজের অভিনয় দক্ষতায় শান দিয়েছেন রণবীর। এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন।

রণবীর এই জায়গা যে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমেই অর্জন করেছেন, তা বলাই বাহুল্য। একদিকে তিনি যেমন বাজিরাও মস্তানি, পদ্মাবতের মতো ঐতিহাসিক ছবিতে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন, তেমনই আবার দিল ধড়কনে দো, সিম্বার মতো ছবিতেও সেই নিজের অভিনয় দিয়ে সকলকে চমকে দিয়েছেন তিনি।

RELATED Articles