কলকাতা, ১৮ মার্চ, ২০২৫: চিকিৎসা ক্ষেত্রে একটি নতুন মাইলফলক ছুঁলো কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগ পেল NABH (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর হসপিটালস অ্যান্ড হেলথকেয়ার প্রোভাইডারস) স্বীকৃতি, যা পশ্চিমবঙ্গের কোনও হাসপাতালের জন্য প্রথম। এই স্বীকৃতি শুধুমাত্র হাসপাতালের জন্য নয়, গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানকে এক ধাপ এগিয়ে দিল।
উডল্যান্ডস হাসপাতালের এই NABH স্বীকৃতি প্রমাণ করে যে, তাদের জরুরি বিভাগ আন্তর্জাতিক মানের পরিষেবা দিচ্ছে। আধুনিক চিকিৎসার যাবতীয় পরিকাঠামো, দক্ষ চিকিৎসক এবং জরুরি পরিষেবায় প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার—এই সবকিছু মিলিয়েই উডল্যান্ডস আজ নতুন উচ্চতায়। জরুরি বিভাগে রয়েছে অত্যাধুনিক ১০ শয্যার পরিকাঠামো, যা রোগীদের শারীরিক অবস্থার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। এখানে রয়েছে কার্যকর ট্রায়াজ সিস্টেম, যেখানে অত্যন্ত গুরুতর রোগীদের জন্য দুটি বিশেষ শয্যা, তুলনামূলকভাবে কম গুরুতর রোগীদের জন্য তিনটি শয্যা এবং আরও পাঁচটি শয্যার একটি পৃথক বিভাগ। দ্রুত এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে, প্রতিটি বিভাগের শয্যাগুলি ভিন্ন রঙের দেওয়ালে চিহ্নিত করা হয়েছে, যাতে রোগীদের অবস্থা অনুযায়ী চিকিৎসার অগ্রাধিকার ঠিক করা যায়।

শুধু শয্যার ব্যবস্থা নয়, হাসপাতাল কর্তৃপক্ষ আরও একধাপ এগিয়ে ভেন্টিলেটর-সহ চারটি বিশেষ শয্যা সংযোজন করেছে। রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্য এখানে রয়েছে নেগেটিভ ও পজিটিভ প্রেসার রুম। জরুরি বিভাগের রোগীদের দ্রুত ও নির্ভুল চিকিৎসা নিশ্চিত করতে রয়েছে ২৪x৭ রেডিওলজিক্যাল পরীক্ষা, পোর্টেবল ECG, Troponin I ও Troponin T টেস্ট, ECHO, আল্ট্রাসাউন্ড এবং ডিফিব্রিলেটর-এর মতো আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও, ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রয়েছে একটি বিশেষ procedure room, যা জরুরি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
এই স্বীকৃতি পাওয়ার পর উডল্যান্ডস হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাঃ শিব শঙ্কর ভদ্র বলেন, “এটি আমাদের দলের নিরলস পরিশ্রমের ফল। আমাদের লক্ষ্য একটাই—যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়া।” হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপক বড়ুয়া জানান, “পশ্চিমবঙ্গে উডল্যান্ডস হাসপাতালই প্রথম, যার জরুরি বিভাগ NABH স্বীকৃতি পেল। এটি আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল, যাতে রোগীরা আরও উন্নত পরিষেবা পান।”
আরও পড়ুনঃ বিজেপিতে পদ কেনাবেচা? ‘টাকা, গাড়ি, মোবাইল দিন, পদ নিন!’ পোস্টারে চাঞ্চল্য!
এই NABH স্বীকৃতি শুধু উডল্যান্ডস হাসপাতালকেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকেই আরও শক্তিশালী করল। শুধু রাজ্যের মধ্যেই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমারের মতো প্রতিবেশী দেশগুলির রোগীরাও উডল্যান্ডসের জরুরি পরিষেবার উপর আরও বেশি ভরসা করতে পারবেন। চিকিৎসা ক্ষেত্রে এই আন্তর্জাতিক স্বীকৃতি উডল্যান্ডস হাসপাতালকে নতুন উচ্চতায় নিয়ে গেল।
যোগাযোগ করুন:
ঋত বসু,
হেড-বিডিসিআর, উডল্যান্ডস হাসপাতাল
📍৮/৫ আলিপুর রোড, কলকাতা ৭০০০২৭
📞 ০৩৩ ৪০৩৩ ৭০৩৩
🌐 http://www.woodlandshospital.in





