‘তোমায় মুক্তি দিলাম’, স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল যুবক, প্রেম দিবসে এ কেমন ‘লাভ স্টোরি’

এক হাতে একটা কাটা মুণ্ডু আর অন্য হাতে একটা কাটারি আর গায়ে লেগে রয়েছে রক্তের ছিটে। রাস্তায় এই অবস্থাতেই ঘুরে বেড়াল এক যুবক। এমন দৃশ্য দেখে রাস্তার লোকজনের তো ভিরমি খাওয়ার জোগাড়। পুলিশ এসেও সেই যুবককে বাগে আনতেই পারছিল না। প্রেম দিবসে এমন এক ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের পটাশপুর ১ নম্বর ব্লকের চিস্তিপুর গ্রামে। ওই যুবকের নাম গৌতম গুছাইত। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই নাকি বনিবনা হত না গৌতমের সঙ্গে তাঁর স্ত্রীর। নিত্য ঝামেলা লেগেই থাকত তাদের মধ্যে। স্থানীয়দের দাবী, গৌতম নাকি মানসিক ভারসাম্যহীন।

এসবের মধ্যেই গৌতমের স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অনুমান প্রতিবেশীদের। তা তুমুল অশান্তি লেগে থাকত স্বামী-স্ত্রীর মধ্যে। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন সকাল থেকে অশান্তি হচ্ছিল তাদের মধ্যে। স্ত্রীকে মারধর করেন গৌতম।    

জানা গিয়েছে, অশান্তির মাঝেই স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন গৌতম। অজ্ঞান হয়ে যান তাঁর স্ত্রী। আর এরপরই কাটারি দিয়ে গলা কে’টে স্ত্রীকে খু’ন করে স্বামী। এরপর স্ত্রীর সেই কাটা মুণ্ডু নিয়ে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। মুখে তাঁর একটাই কথা, “আমায় ভুল বুঝো না, আমি তোমায় মুক্তি দিলাম”।

গৌতমের এই রূপ দেখে ভয়ে সিটিয়ে যান স্থানীয়রা। কখনও আবার গৌতম সে কাটা মুণ্ডু বেঞ্চে রেখে বিশ্রামও করেন। গা শিউড়ে ওঠার মতো ঘটনা। তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশে।  ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সহজে বাগে আনা যাচ্ছিল না গৌতমকে। অবশেষে তাঁকে ধরে ফেলে পুলিশ। দে’হ ও কাটা মুণ্ডু ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গৌতমকে গ্রেফতার করা হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles