সরস্বতী পুজোতে পঞ্চ যোগ! প্রবল ধনলাভ হবে ৩ রাশির, চাকরিতে আসবে নতুন সুযোগ

আজ, বুধবার সরস্বতী পুজো। এদিন অশ্বিনী নক্ষত্র, রেবতী নক্ষত্রের শুভ যোগ রয়েছে। আবার মঙ্গল, শুক্র ও বুধের যুতি তৈরি হচ্ছে মকর রাশিতে। এর ফলে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এছাড়াও আরও নানান যোগ রয়েছে।

মকর রাশিতে মঙ্গল ও শুক্র মিলে ধনশক্তি রাজযোগ তৈরি করবে। মেষ রাশিতে চন্দ্র ও বৃহস্পতির যুতির ফলে তৈরি হবে গজকেশরী যোগ। আবার শুক্র ও বুধের যুতির জেরে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। মঙ্গল নিজের উচ্চরাশি মকরে রাশিতে তৈরি করেছে রুচক পঞ্চমহাপুরুষ রাজযোগ। বসন্ত পঞ্চমীতে এই পাঁচটি অতিশুভ রাজযোগের ফলে তিন রাশির জাত-জাতিকারা দারুণ উপকৃত হবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দিব্য পঞ্চযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক হবে। এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। ধনসম্পত্তি বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। সঞ্চয়ের ফলে সাফল্য লাভ করবেন এরা। এই সময় জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।

মিথুন রাশি

এই যোগ খুবই শুভ ও লাভজনক হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এরা। এই সময় ব্য়বসায় প্রচুর লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। কোনও বড় প্রকল্প বা ডিল পাবেন এরা এই সময়। প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনে সুখের হবে।

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য পঞ্চ দিব্য যোগ দারুণ লাভের হবে। কেরিয়ারে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় চাকরির নতুন সুযোগ পাবেন। পরিশ্রম ও একাগ্রতা দেখে উচ্চাধিকারিকরা আনন্দিত হবেন। এই সময় মা-বাবার সহযোগিতা লাভ করবেন। এর ফলে জীবনে আনন্দের বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles