Youth allegedly was Killed by Police by Beating: চোর সন্দেহে যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, থানার মধ্যে বেধড়ক মারধর করা হয় যুবককে। আর এর জেরেই মৃত্যু হয় যুবকের (Youth allegedly was Killed by Police by Beating)। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবার ও প্রতিবেশীরা। এই ঘটনায় পুলিশের সঙ্গে রীতিমতো ধ্বস্তাধস্তি শুরু হয় আমজনতার।
ঘটনাটি ঘটেছে ঢোলাহাটের ঘাটমুকুলতলা এলাকায়। মৃতের নাম আবু সিদ্দিক হালদার। জানা গিয়েছে, গত ৩০ জুন আবু সিদ্দিকের কাকার বাড়িতে সোনার গয়না চুরির ঘটনা ঘটে। পুলিশে অভিযোগ করেন তিনি। ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ ওই যুবক ও তার কাকাকে থানায় তুলে নিয়ে যায়। অভিযোগ, কাকাকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অভিযোগ লেখানো হয় (Youth allegedly was Killed by Police by Beating)।
অভিযোগ, এরপর থানার মধ্যে আবু সিদ্দিককে দফায় দফায় বেধড়ক মারধর করা হয়েছিল (Youth allegedly was Killed by Police by Beating)। ৪ জুলাই তাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হলে জামিন পান তিনি। কিন্তু বাড়ি ফেরার পর থেকেই বেশ অসুস্থ হয়ে পড়েন ওই যুবক, এমনটাই দাবী পরিবারের। প্রথমে মথুরাপুর ও পরে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। সেখান থেকে গতকাল, সোমবার যুবককে পার্ক সার্কাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। গতকাল রাতে মৃত্যু হয় যুবকের।
এই ঘটনায় পুলিশের দিকে আঙুল তোলেন যুবকের পরিবার। তাদের দাবী, পুলিশের অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে যুবকের। যুবকের শরীরে ক্ষত ছিল বলেও দাবী পরিবারের। লক আপে পুলিশের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ তোলা হয়েছে (Youth allegedly was Killed by Police by Beating)। এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ চার পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই সুন্দরবনের পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে।
আজ, মঙ্গলবার ঢোলাহাট থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন আমজনতা। পুলিশকে লক্ষ্য করে ঝাঁটা, জুতো ছোঁড়েন মহিলারা। বাধা দিতে যায় পুলিশ। এর ফলে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়ে পুলিশ ও আমজনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় র্যাফ। এই ঘটনায় সুন্দরবনের পুলিশ সুপার জানিয়েছেন যে আদালতে পেশ করার সময় কোনও শারীরিক সমস্যা ছিল না যুবকের। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ (Youth allegedly was Killed by Police by Beating)।





