হিন্দু মন্দির, আয়ুর্বেদের স্বীকৃতি চাই রাশিয়ায়, মোদীর সফরে তাঁর কাছে কাতর আর্জি রুশ প্রবাসী ভারতীয়দের

Indians in Russia to Seek PM Modi for Hindu Temple: ইউক্রেন যুদ্ধের আবহেই দু’দিনের সফরে রাশিয়া গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার বিদেশ সফরে গেলেন তিনি। রাশিয়ায় মোদীকে স্বাগত জানানোর জন্য বেশ উচ্ছ্বসিত ছিলেন রাশিয়ার প্রবাসী ভারতীয়রা। তাঁর কাছে একাধিক দাবী জানাবেন তারা, এমনটাও খবর মিলেছে (Indians in Russia to Seek PM Modi for Hindu Temple)

গতকাল, সোমবার রাশিয়ায় পা রাখেন নরেন্দ্র মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী ডেনিস মান্তরুভ। ২২ তম ইন্ডিয়া-রাশিয়া সামিটে অংশ নেন তিনি। মস্কো ও দিল্লির মধ্যে কৌশলগত দিক দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার জন্য এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ।

আজ, মঙ্গলবার রুশ প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ভারতীয় সংস্কৃতি মেনে গরবা, কত্থক নাচের মাধ্যমে স্বাগত জানানো হবে মোদীকে। সূত্রের খবর, এদিন রুশ প্রবাসী ভারতীয়রা মোদীর কাছে বেশ কিছু দাবী জানাতে পারেন। রাশিয়ায় হিন্দু মন্দির, নতুন ভারতীয় স্কুল ও এয়ার ইন্ডিয়া বিমানের সংখ্যা বাড়ানোর আর্জি জানাতে পারেন তারা (Indians in Russia to Seek PM Modi for Hindu Temple)

শুধু তাই-ই নয়, রাশিয়ায় যাতে আয়ুর্বেদ চিকিৎসাকে স্বীকৃতি দেওয়া হয়, সেই আর্জিও জানানো হবে বলে জানা গিয়েছে (Indians in Russia to Seek PM Modi for Hindu Temple)। এই বিষয়ে মস্কোর আয়ুর্বেদিক চিকিৎসক এম ম্যাথিউ জানান, “রাশিয়ায় অনুমোদিত চিকিৎসা পদ্ধতি হিসাবে আয়ুর্বেদকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই বিষয়টি নিয়ে কথা বলেন”।

প্রসঙ্গত, গতকাল, সোমবার সম্মেলনের পর রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লামিদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদী। বিশেষ নৈশভোজের আয়োজন করা হয় তাঁর জন্য। জানা গিয়েছে, মোদীর জন্য মেনুতে ছিল নানান গুজরাতি পদ। দুজনে একান্তে নৈশভোজ সারেন বলে খবর।

জানা গিয়েছে, আজ, মঙ্গলবার ক্রেমলিনও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক রুশ টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে কটাক্ষ করে রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ওরা তো ভারতের প্রধানমন্ত্রীর এই সফরের দিকে চোখ মেলে আছে ঈর্ষান্বিত হয়ে। আর আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক তাৎপর্যপূর্ণ বিষয়ে সবিস্তারে আলোচনা এবং তাতে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদী আমরা” (Indians in Russia to Seek PM Modi for Hindu Temple)

RELATED Articles