খাদ্য রসিকদের মাথায় হাত! বাজলো বিদায়ের সুর! ১৭ বছরের গল্পে ইতি টানল জোম্যাটো!

কিছু বছর আগেও রেস্তোরাঁ থেকে খাবার আনতে হলে দীর্ঘ অপেক্ষা করতে হতো। রেস্তোরাঁর খোঁজ, খাবারের মেনু দেখা, দাম জানার জন্য প্রচুর সময় ব্যয় করতে হতো। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে খাবার সরবরাহ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করেছে জোম্যাটো(Zomato)। অনলাইনে খাবার অর্ডার করার সহজ উপায় এনে দিয়েছে এই ফুড ডেলিভারি অ্যাপ।

জোম্যাটোর হাত ধরে খাবার অর্ডার করার প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। যেকোনো সময়ে বাড়ি বসেই পছন্দের খাবার অর্ডার করে ফেলা যায়। শুধু তাই নয়, রেস্তোরাঁর রিভিউ, খাবারের মেনু এবং খরচ জানার সুবিধা এনে দিয়েছে এই অ্যাপ। লাখো মানুষকে সুবিধা করে দেওয়া এই প্ল্যাটফর্ম মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে, এত সাফল্যের পরেও কি জোম্যাটোর জার্নি শেষ হতে চলেছে?

জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, সংস্থার নাম বদলে এবার রাখা হচ্ছে ‘ইটারনাল’। সংস্থার বোর্ড অফ মেম্বারস এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। দীপিন্দর জানিয়েছেন, শুধু খাবার ডেলিভারি নয়, জোম্যাটো এখন ই-কমার্স এবং ক্যুইক কমার্সের মতো নতুন ব্যবসার দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই, নতুন দিকগুলিকে মাথায় রেখেই এই পরিবর্তন।

জোম্যাটোর নতুন নামের সঙ্গে তাদের নতুন ওয়েবসাইট (eternal.com) এবং লোগো চালু করা হবে। তবে খাবার সরবরাহের অ্যাপ হিসেবে জোম্যাটোর নাম অপরিবর্তিত থাকবে। নতুন নামে সংস্থার আরও তিনটি ব্র্যান্ড থাকবে: Blinkit, Hyperpure এবং Distinct। স্টক মার্কেটেও জোম্যাটোর শেয়ারের নতুন নাম হবে Eternal Ltd।

আরও পড়ুনঃ খুদে পড়ুয়াদের প্রাণ কেড়ে নিল দাঁতনের আগুন! শোকের ছায়া শিক্ষা মহলে! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!

সিইও দীপিন্দর গোয়েল জানিয়েছেন, Blinkit অধিগ্রহণের পর থেকেই নাম বদলের চিন্তা শুরু হয়েছিল। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বিস্তৃত। Zomato-এর বাইরেও আমাদের নতুন উদ্যোগ ‘Eternal’ গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠবে।” নতুন দিশায় যাত্রা শুরু করে ইটারনাল মানুষের জীবনে নতুন ধরনের পরিষেবা এনে দিতে চলেছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর