জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু এখনও অনেকে কল্পনা করতে পারছেন না। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণের সময় ঘটে যাওয়া এই ঘটনা একদিকে ভক্তদের শোকের কারণ, অন্যদিকে নতুনভাবে প্রশ্ন তুলে দিয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে। স্কুবা ডাইভিং-এর সময় হঠাৎ জুবিনের সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তা এখনো রহস্যের ঘেরাটোপে রয়েছে।
সম্প্রতি জুবিনের ব্যান্ডের সদস্য জ্যোতি গোস্বামী এক বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার বক্তব্য অনুযায়ী, জুবিনকে হয়তো বিষ দেওয়া হয়েছিল এবং মৃত্যুটি দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। জ্যোতি দাবি করেছেন, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও ফেস্টিভ্যালে অর্গানাইজার শ্যামকানু মহন্তের আচরণ ছিল সন্দেহজনক। সিদ্ধার্থ শর্মাকে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় আটক করা হয়েছে।
জ্যোতি আরও জানান, মৃত্যুর সেই দিন ইয়টে যখন জুবিনকে সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল, আচমকাই সিদ্ধার্থ শর্মা ইয়টের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তিনি ঝুঁকিপূর্ণ সমুদ্রে ইয়ট চালান, যা মোটেও স্বাভাবিক ছিল না। শুধু তাই নয়, জ্যোতি অভিযোগ করেছেন, শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের মদ পান করতে বারণ করেছিলেন এবং নিজে সাপ্লাই করেছিলেন। এমনকি জুবিনের শ্বাস আটকে আসার সময় তিনি মন্তব্য করেছিলেন, ‘জাবো দে-জাবো দে’, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তোলে।
জ্যোতির বক্তব্যে আরও উঠে এসেছে, জুবিন একজন প্রশিক্ষিত সাঁতারু ছিলেন এবং তিনি নিজে তাকে সাঁতার শিখিয়েছিলেন। তাই জ্যোতির মতে, জুবিনের জলে ডুবে মারা যাওয়া সম্ভব নয়। এছাড়াও, ইয়টের কোনো ভিডিও যেন বাইরে না যায়, সে ব্যাপারেও শর্মা সতর্ক করেছিলেন। এমনকি জ্যোতি জানিয়েছেন, জুবিনের মুখ থেকে যখন গাঁজা বের হতে শুরু করে, তখনও শর্মা চিকিৎসার ব্যবস্থা না করে বলেছিলেন, ‘এটা অ্যাসিডে হচ্ছে, চিন্তার কোনও কারণ নেই।’
আরও পড়ুনঃ TMC – BJP : তৃণমূল নেতাকে মারধর!“স্থানীয় মহিলাদের উপর শ্লীল*তাহানির চেষ্টা করেছিলেন”- অভিযোগ বিজেপির!
তবে তদন্তকারীদের সামনে এই অভিযোগগুলি এখনও অস্বীকার করেছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত। সিঙ্গাপুর সরকারের তরফ থেকে জুবিনের স্ত্রীর হাতে ময়নাতদন্তের রিপোর্ট হস্তান্তর করা হয়েছে, যেখানে মৃত্যুর কারণ স্কুবা ডাইভিং-এর সময় জলের মধ্যে খিঁচুনি উল্লেখ করা হয়েছে। এই নতুন তথ্য ও অভিযোগগুলো নতুন করে প্রশ্ন তোলেছে, জুবিনের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে ছিল ষড়যন্ত্র?






