সাপের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন যুবক, গলায় পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে হঠাৎ ঘটল দুর্ঘটনা

বর্তমানে বিজ্ঞান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আমরাও ধীরে ধীরে প্রগতিশীল হচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনের নানান ঘটনার সঙ্গে বিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। ভারত তৃতীয় বিশ্বের দেশ হিসেবে বিজ্ঞানের দিক থেকে বেশ উন্নতি করেছে। বিজ্ঞানের সবচেয়ে বড় অবদান হল সোশ্যাল মিডিয়া।

এই সোশ্যাল মিডিয়ার কারণে গোটা বিশ্বের নানান অজানা, অদেখা জিনিস সহজেই আমাদের দৃষ্টিগোচর হয়। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ছাড়া সত্যিই আমরা হয়ত কিছু ভাবতে পারি না। সম্প্রতি, একটি ভিডিও বেশ ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছিল একজন মানুষ নিজের শরীরের মধ্যেই সামান্য পরিমাণ বিদ্যুৎ তৈরি করতে পারে। সেই ভিডিও সারা পৃথিবীতে সাড়া ফেলে দেয়। এমনকি, বিজ্ঞানীরা সেই লোকটিকে নিয়ে গবেষণাও চালান।

আবার সাপকে ভয় পান না, এরকম অনেক মানুষ খুব কম রয়েছেন। সাপের ভয়ে মানুষ খুব আতঙ্কিত হয়ে বিষহীন সাপকেও মেরে ফেলেন, যা খুবই খারাপ। এই কারণে অনেক জায়গাতেই রয়েছে সর্প রক্ষা কমিটি যারা কোনও জায়গায় কোনও সাপ দেখা গেলে সেই জায়গায় উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করেন।

সেরকমই এক সর্প রক্ষা কমিটির কর্মী হলেন সমীরণ বারিক। সম্প্রতি, হুগলীর মনবেরে নামক জায়গায় সাপ দেখা গেলে সর্প রক্ষা কমিটিতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন সমীরণ বারিক। সাপটিকে উদ্ধার করে তিনি বলেন যে সেটি একটি বিষহীন দাঁড়াশ সাপ।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, সকলের মন থেকে ভয় দূর করার জন্য তিনি সাপটির গায়ে এক যুবককে হাত দিতে বলেন। এরপর তিনি নিজেই সাপটিকে জড়িয়ে সকলকে দেখান।

এই ভিডিওটি সমীরণ বারিকের অফিশিয়াল ইউটিউব পেজ থেকেই শেয়ার করা হয়েছে। এই ভিডিওর লিঙ্কে তাঁর পরিচয় ও তাঁর সঙ্গে যোগাযোগ করার বিস্তারিতও দেওয়া হয়েছে। তাঁর এই সাহসিকতায় মুগ্ধ হয়েছে সকলে। তাঁর এই কাজের জন্য তাঁর প্রশংসাও করেছেন সকলে।

RELATED Articles