গরমকাল মানেই যে ফলের কথা সবথেকে আগে মাথায় আসে, তা হল আম। গরমের মধ্যে রসালো আমের স্বাদ গ্রহণ থেকে নিজেকে দূরে রাখা সত্যিই দুষ্কর। আর যদি সেই আম হয় আলফানসো আম, তাহলে তো স্বাদ ও খুশি দুই-ই বেড়ে যায়।
তবে এই আলফানসো আম খাওয়ার পথে প্রধান বাধা হল তার দাম। খেতে অতি সুস্বাদু হলেও, সেই আমের অতিরিক্ত দামের কারণে তা মধ্যবিওদের ধরাছোঁয়ার বাইরে থাকে। তবে এবার এই আলফানসো আম মধ্যবিত্তদের মুখে তুলে দিতে এক অভিনব চাল চাললেন ব্যবসায়ী। এই আলফানসো আম কেনার জন্য তিনি চালু করলেন EMI ব্যবস্থা।
হ্যাঁ, ঠিকই পড়ছেন, আম কেনা যাবে এবার EMI দিয়ে। আলফানসো আম কিনতে যাতে একেবারে অনেকটা টাকা খরচ না হয়, সেই কারণেই এই অভিনব অফার দিচ্ছেন পুণের এক ব্যবসায়ী। আম কেনার পর মাসে মাসে অল্প অল্প করে টাকা মেটান। ঠিক যেভাবে মোবাইল, টেলিভিশন সেট কিংবা বাড়ি, গাড়ি কেনার জন্য আমরা করে থাকি, ঠিক সেরকম। আমের দোকানেও সেই একই EMI পেমেন্টের সুযোগ পাবেন।
ব্যবসায়ী গৌরব সনসের কথায়, যদি ফ্রিজ কিংবা এয়ার কন্ডিশন EMI দিয়ে নিতে পারেন, তাহলে আম কেন এভাবে কেনা যাবে না! আলফানসো আমের জন্য খ্যাত হল রত্নাগিরি। সেখানে কেজি প্রতি আলফানসো আমের দাম ৮০০ থেকে ১৩০০ টাকা। একেবারে অত টাকা দিয়ে অনেকেই আম কিনতে পারেন না। তাদের জন্য এবার সুযোগ রয়েছে EMI-তে এই আলফানসো আম কেনার ও এর স্বাদ নেওয়ার।
ব্যবসায়ী গৌরবের কথায়, “মরশুমের শুরুতে প্রতিবারই এই আমের দাম বেশি থাকে। তাই ভাবলাম ফ্রিজ কিংবা এয়ার কন্ডিশন EMI-তে কেনা গেলে আম নয় কেন? তাহলে প্রত্যেকে তা কিনতেও পারবেন”।
ওই ব্যবসায়ী জানিয়েছেন, এই EMI স্কিমে আম কিনতে গেলে ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে। আর দাম মেটানো যাবে ৩, ৬ অথবা ১২ মাস ধরে। তবে একটাই শর্ত, এই EMI-তে আলফানসো আম কিনতে গেলে কমপক্ষে ৫০০০ টাকার আম কিনতে হবে। তবেই মিলবে এই অফার। গৌরব জানিয়েছেন, ইতিমধ্যেই এই EMI স্কিমে চারজন ক্রেতা আলফানসো আম কিনেছেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!