এক ভয়াবহ ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের মির্জাপুরে। যা শুনলে আপনারও গায়ে কাঁটা দেবে। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ঘটনাই নিমেষে আমাদের কাছে চলে আসে। সে যতই খারাপ বা যতই ভালো হোক না কেন। এবার সোশ্যাল মিডিয়ায় এক ভয়াবহ ঘটনার ভিডিও ভাইরাল হলো। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তির জিনসের প্যান্টের মধ্যে ঢুকে বসে আছে একটি গোখরো সাপ। আর সেই সাপের ভয়ে দেওয়াল ধরে ৭ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো তাঁকে। এই ভিডিও রীতিমতো মানুষের মনে ভয়ের সঞ্চার করেছে।
স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার সিকান্দারপুর গ্রামে ইলেকট্রিক লাইনে কাজ করতে বাইরে থেকে কয়েকজন শ্রমিক এসেছেন। তাঁদের মধ্যে একজনের নাম লবকেশ কুমার। জানা গেছে ঘটনার দিন রাতে তিনি খাওয়াদাওয়ার পর একটি জায়গায় ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে হঠাৎই তাঁর মনে হয় যে তাঁর প্যান্টের মধ্যে যেন কিছু একটা নড়াচড়া করছে।
প্রথমে তিনি এই বিষয়ে সেরকম গুরুত্ব না দিলেও পরে অস্বস্তির চোটে প্যান্টের মধ্যে দেখেন। তারপরই তাঁর আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়। তাঁর প্যান্টের মধ্যে ঘাপটি মেরে আছে এক জাত গোখরো। এরপর সঙ্গে সঙ্গে উঠেই সামনে থাকা একটি দেওয়াল ধরে নেন তিনি। এরপর তাঁর পাশে শুয়ে থাকা অন্যান্য শ্রমিকদেরকেও ডেকে তুলে ঘটনাটি বলেন।
https://twitter.com/MeMyselfkoushik/status/1288376255562149888
ঘটনা শুনে সবারই প্রাণ যায় যায় দশা। এভাবেই সারারাত দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকেন। অবশ্য সেই মুহূর্তে নিজের প্রাণ বাঁচানোর জন্য এটা ছাড়া আর কোনো গতি ছিল না তাঁর। ভোরবেলায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গ্রামবাসী ও প্রশাসনের আধিকারিকরা। তারপর সবাই মিলে এক সাপুড়ের সাহায্যে লবকেশের প্যান্ট কেটে ওই সাপটিকে বেরিয়ে যেতে সাহায্য করেন।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!