ধুতি-কুর্তা পড়ে ক্রিকেট, সংস্কৃতকে কমেন্ট্রি, জিতলেই মিলবে বিনামূল্যে অযোধ্যার রামমন্দির দর্শনের টিকিট

নানান ভাষাভাষী মানুষের ঐক্যের দেশ আমাদের ভারতবর্ষ। তবে বৈচিত্র্যের মধ্যেও থাকে ঐক্য। তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এখন ঐতিহ্যবাহী পোশাকও যেন হারিয়ে যাওয়ার পথে। সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতেই সংস্কৃতি বাঁচানোর লড়াই শুরু হল এবার মধ্যপ্রদেশের ভোপালে।

এই উদ্যোগের নাম ‘সংস্কৃতি বাঁচাও’ আন্দোলন। আর এই আন্দোলনের অঙ্গ হিসেবে আয়োজন করা হল ক্রিকেট ম্যাচের। সেই ক্রিকেট ম্যাচের সকলে অংশ নিল সকলে ধুতি-কুর্তা পরে। সেই ক্রিকেট ম্যাচে বইল চার-ছয়ের বন্যা।

শর্ত ছিল এই ক্রিকেট ম্যাচের জন্য

এই ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার জন্য একটা অন্যতম শর্ত ছিল যে এই ‘সংস্কৃতি বাঁচাও’ আন্দোলনের ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিতে গেলে জন্ম পরিচয়ের দিক থেকে বৈদিক ব্রাহ্মণ হওয়া আবশ্যক। আর সেই খেলায় পোশাক হবে ধুতি-কুর্তা।

সেই নিয়ম অনুযায়ীই, গেরুয়া বসন পরে মাঠে নামলেন খেলোয়াড়রা,। কেউ কেউ পাজামার উপর ধুতি পরেই খেললেন। আর ক্রিকেট ম্যাচ জুড়ে বয়ে গেল চার-ছয়ের বন্যা। আর সবথেকে চমকপ্রদ ব্যাপার ছিল, এই ক্রিকেট ম্যাচে কমেন্ট্রি হচ্ছিল সংস্কৃত ভাষায়।

কী পুরস্কার ছিল ম্যাচের চ্যাম্পিয়নদের জন্য?

এই সংস্কৃতি বাঁচাও মঞ্চের সভাপতি হলেন চন্দ্রশেখর তিওয়ারি। জানা গিয়েছে, আজ, অর্থাৎ ৮ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। মহর্ষি মৈত্রী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১২টি দল। এই টুর্নামেন্টের সূচনা হয় প্রদীপ জ্বালানো ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে। প্রত্যেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার রয়েছে। আর এই প্রতিযোগিতায় জিতলে চাম্পিয়ান ক্রিকেটারদের বিনামূল্যে অযোধ্যায় গিয়ে রামমন্দিরে রামলালার দর্শন করার সুযোগ মিলবে।

RELATED Articles