শুধু চোখ দিয়ে নয়, কুকুররা নাক দিয়েও দেখতে পায়! দাবি বিজ্ঞানীদের

কুকুরদের গ্রাহ্ন শক্তি বেশি সে কথা আমরা সকলে জানি। তাই পুলিশ, ডিফেন্স নানা কাজে কুকুরকে ব্যবহার করে থাকে। এছাড়াও কুকুরের রয়েছে অন্য এক আশ্চর্য ক্ষমতা।  যা সম্প্রতি দাবি করেছেন প্রাণী বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, শুধু চোখ দিয়ে নয়, নাক দিয়েও কুকুররা নাকি দেখতে পাই। এমনই দাবি করলেন একদল বিজ্ঞানী। আদুরে, বিশ্বাসী এবং এমন প্রভুভক্ত পোষ্য বোধহয় পৃথিবীতে আর দুটি নেই।

নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একটি গবেষণায় সম্প্রতি উঠে এসেছে এমনই তথ্য। তাঁরা কুকুরের মস্তিষ্কের বিশেষ একটি ভাগের কথা উল্লেখ করেছেন গবেষণায়। এই গবেষণার নেতৃত্বে থাকে জনসন জানিয়েছেন, দৃষ্টিহীন কুকুরদের দেখেই তাদের মাথায় এই গবেষণার কথা আসে।

বিজ্ঞানীদের দাবি, কুকুরের নাকের সঙ্গে সরাসরি যোগ রয়েছে তাদের অক্সিপিটাল লোব-এর। আর এই অক্সিপিটাল লোবই মূলত দৃষ্টিশক্তির জন্য দায়ী। নাকের মধ্যে থাকা স্নায়ুর সঙ্গে এর যোগ থাকায় নাক দিয়েও কিছুটা দেখতে পায় কুকুর। দৃষ্টিহীন কুকুরেরাও নাকি এর মাধ্যমেই আশপাশের অনেক কিছু মালুম করে ফেলে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles