যে দেশের সঙ্গে তাঁর এতো শত্রুতা সেই দেশের রাস্তাতেই কিনা আইসক্রিম বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প! এমন কথাই তো বলছে নেট জনতা। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও।
ভিডিওতে যাঁকে দেখা গিয়েছে তার নাম স্পষ্টভাবে জানা যায়নি, তবে বলতে শোনা গিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল বলে একটি জায়গায় এই ভিডিওটি তোলা হয়েছে। সেখানেই গান গেয়ে কুলফি বিক্রি করছিলেন পাকিস্তানের এই বাসিন্দা। আর এই কুলফিওয়ালাকে এক ঝলক দেখলে ডোনাল্ড ট্রাম্প বলে ভুল হওয়া অস্বাভাবিক কিছু নয়!
নেটদুনিয়ায় তাঁর মতো দেখতে এই পাকিস্তানি কুলফিওয়ালাকে নিয়ে রীতিমতো হাসিঠাট্টা শুরু হয়ে গিয়েছে। কেউ তাঁকে ‘দেশি ট্রাম্প’ আখ্যা দিয়েছেন, কেউ আবার দাবি করেছেন পাক নাগরিক ‘ইন্ডিয়ান আইডলে’র প্রতিযোগীদের থেকে ভাল গান গাইছেন। আমেরিকায় চাকরি হারানোর পরই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে কুলফি বিক্রি করছেন, এই মন্তব্যও করেছেন নেটদুনিয়ার এক নাগরিক। ইনস্টাগ্রাম টুইটারে হাসির খোরাক হয়ে উঠেছেন এখন ট্রাম্প।
Donald Trump Selling Ice Cream in Pakistan Streets & Singing His Slogan to Attract People. A Must Watch Video pic.twitter.com/X0w2QcdXoc
— Abdul Rehman (@realARehman233) June 10, 2021
চলতি বছরেই জো বাইডেনের কাছে হেরে গেছেন আমেরিকার ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রপতি পদ ছাড়া নিয়ে টালবাহানা করেন তিনি। অবশ্য রাষ্ট্রপতির পদ ছাড়লেও রাজনৈতিক মহলে বেশ সক্রিয় ট্রাম্প। মঙ্গলবারই আমেরিকা ও মেক্সিকোর সীমান্ত এলাকায় যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।





