“গৌরব কোন‌ও চুরি করেনি”, রেস্তোরাঁ খুইয়ে পুরনো দোকানে ফিরে ক্ষমাপ্রার্থী বাবা কা ধাবা’র মালিক

ইউটিউবাররা বিভিন্ন সময়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন। বা কোন‌ও ঘটনাকে বেশি তাই নিজেদের কনটেন্ট হিসেবে। গতবছর লকডাউনের সময় ইউটিউবার গৌরব ওয়াসনের এইরকম একটি ভিডিওর অংশ হয়েছিলেন দিল্লির ‘বাবা কা ধাবা’র মালিক কান্তা প্রসাদ।

বয়স্ক মানুষ তার কষ্টের কথা উঠে এসেছিল ইউটিউবের ভিডিওটিতে। সে ভিডিও রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে সঙ্গে পৌঁছায় সাহায্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে আর্থিক সাহায্য। এই ভিডিও ভাইরাল হওয়ার পর মাছি তাড়ানো দোকানটায় রীতিমতো ভিড় জমে যেত।

খ্যাতি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই‌ বদলাতে থাকে কান্তা প্রসাদের রূপ। ধাবার পাশাপাশি রেস্তোরাঁও খুলে ফেলেন তিনি। যার হাত ধরে খ্যাতিতে পৌঁছেছিলেন সেই ইউটিউবার গৌরব ওয়াসনের ওপর‌ই টাকা তছরূপ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগও এনেছিলেন কান্তা।

ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এই ঘটনায়।

 

View this post on Instagram

 

A post shared by Naughty Society (@_naughtysociety)

কিন্তু এখন সেসব অতীত। রেস্তোরাঁয় ঝাঁপ পড়েছে‌। ফের পুরনো ধাবাতেই ফিরতে হয়েছে বাবাকে। আর এরই মাঝে এবার ফের ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানেই ধাবার মালিক ‌কান্তা প্রসাদকে গৌরবের কাছ থেকে ক্ষমা চাইতে দেখা যায়। ভিডিওতে বৃদ্ধকে হাতজোড় করে বলতে শোনা যায়, “গৌরব ওয়াসন কোনও চুরি করেনি। ওই ছেলেটা চোর নয়। আমি ওঁকে কোনওদিনও চোর বলিনি। আমাদের তরফ থেকে কেবল একটি ভুল হয়েছে। তাঁর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। জনগনের কাছে আমাদের আর্জি, কোনও ভুল করে থাকলে আমাদের ক্ষমা করে দেবেন।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles