কোনও যান্ত্রিক গোলযোগ ছিল না। আবহাওয়াও ছিল ঠিকঠাক। কিন্তু তা সত্ত্বেও বিমানবন্দরে অবতরণই করতে পারল না এক বিমান। ফের ফিরে যেতে হল বেঙ্গালুরুতে। আর এই ঘটনা ঘটল এক কুকুরের জন্য। রানওয়েতে দিব্যি খেলে বেড়াচ্ছিল সে। সেই ঘটনা নজরে আসতেই পাইলটকে সতর্ক করে দেওয়া হয়। এর ফলে বিমান ঘুরিয়ে নিয়ে চলে যান পাইলট।
কী ঘটেছে ঘটনাটি?
গতকাল, মঙ্গলবার ভিস্তারা কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানায় যে গত সোমবার বেঙ্গালুরু কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিস্তারা UK 881 বিমানটি বেলা ১২টা ৫৫ নাগাদ গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু গোয়ায় অবতরণ করা যায়নি। দুপুর ৩টে ৫ মিনিট নাগাদ ফের বেঙ্গালুরুতেই ফিরে যায় ওই বিমান।
কিন্তু কেন ঘটল এমন ঘটনা?
জানা গিয়েছে, এই ঘটনার জন্য একটি কুকুর দায়ী। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিমানটি অবতরণের ঠিক আগের মুহূর্তে রানওয়েতে ঢুকে পড়ে একটি কুকুর। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নজরে পড়ে সেই কুকুরটি। সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করে দেন তিনি। আকাশে কিছুক্ষণ অপেক্ষার পরামর্শ দেন।
কিন্তু খানিকটা সময় অপেক্ষা করেও লাভ হয় না। ফলে বাধ্য হয়েই গতিপথ বদলে সেই বিমান ফিরে যায় বেঙ্গালুরু বিমানবন্দরে। এরপরে অবশ্য বিমানের জন্য জায়গা ছেড়ে দেয় কুকুরটি। ঘণ্টা দুয়েক পর ৪টা ৫৫ নাগাদ বেঙ্গালুরু থেকে ফের যাত্রী নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দেয় ওই বিমানটি। গোয়া বিমানবন্দরে নামে ভিস্তারার বিমান পৌঁছয় ৬টা ১৫ মিনিট নাগাদ।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!