সুন্দরী মহিলার প্রতি পুরুষের আকর্ষণ খুব একটা অস্বাভাবিক নয়। বরং এটাই হয়ে থাকে। তবে একটা সম্পর্কে থাকাকালীন অন্য কোনও মেয়ের দিকে তাকানো অবশ্যই আদর্শ বিরোধী। আপনার বয়ফ্রেন্ড কী কোনও সুন্দরী মহিলা দেখলেই তাঁর দিকে হাঁ করে তাকিয়ে থাকে? তাহলে এবার আপনার এইদিকটায় একটু নজর দেওয়া উচিত।
অনেক ক্ষেত্রেই অনেক মহিলারা এই ব্যাপারগুলি উপেক্ষা করে যান। তবে সমস্যা ধীরে ধীরে বাড়তেই থাকে। সেক্ষেত্রে প্রথম থেকে সতর্ক থাকাই ভালো। জেনে নিন এমন কিছু টিপস যার সাহায্যে আপনার বয়ফ্রেন্ডের এই অভ্যাস আপনি ছাড়াতে পারবেন-
১। রাগ দেখান
সবসময় শান্ত থাকলে হবে না। এক্ষেত্রে রাগ দেখাতে হবে। তবে রাগ মানে চিৎকার করা নয়। এছাড়াও অনেক ভঙ্গি রয়েছে অভিমান প্রকাশ করার। তাই সেই পদ্ধতি নিন। নিজে চুপ করে যেতে পারেন। এমনকী তাঁরা নিজের আচরণেও বুঝিয়ে দিতে পারেন সমস্যা হচ্ছে। তারপর তিনি বুঝবেন নিশ্চয়ই। এটা মাথায় রাখতে হবে।
২। তাঁর মুখের উপর বলুন
আপনাকে তাঁর মুখের উপর বলতে হবে। কারণ আপনি যদি তাঁকে কিছু না বলেন, সেই পরিস্থিতিতে সমস্যার সমাধান সম্ভব নয়। আর তিনিও ভাবতে পারেন, আপনি সব দেখেও মেনে নিচ্ছেন। তাই তাঁকে মুখের উপর ভুল ধরিয়ে দিন। তিনিও বুঝুন যা হচ্ছে তা ঠিক নয়।
৩। একদম চুপ মেরে যান
আপনি এই বিষয়গুলি সহ্য করে নেন বলে সমস্যা বাড়তে থাকে। তবে এমনটা করলে কিন্তু চলবে না। সেক্ষেত্রে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বন্ধ করে দিন। দেখবেন তিনি সবটা সহজেই বুঝে গিয়েছেন। তাই চিন্তার কোনও কারণ নেই। এভাবেই সমস্যার করে দিতে পারেন সমাধান।
৪। ওনাকে বোঝাতে পারেন
এই বিষয়টা যে আপনাদের সম্পর্কের জন্য ঠিক নয়, এটা তাঁকে অবশ্যই বুঝিয়ে নিতে হবে। তবেই আপনি সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। তাই ওনাকে বোঝানের চেষ্টা করুন। বলুন, কেন এই অভ্যাস ঠিক নয়। কী থেকে সমস্যা হতে পারে ইত্যাদি বিষয়গুলি।
৫। ছেড়ে আসার কথা বলুন
ওনাকে ছেড়ে কথা বলা যাবে না। সেক্ষেত্রে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথাও আপনি বলতে পারেন। তবেই তিনি বুঝবেন যে কী সমস্যা তিনি বাঁধিয়ে রেখেছেন। এবার এই অস্ত্র ব্যবহার করে দেখুন। আশা করছি সমস্যা কেটে যাবে





