Kishori Sau Kulfi: বিগত বহু বছরের গরমের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে কলকাতা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকে দুটো জায়গার নাম উঠে এসেছে। অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং পুড়ছে না তীব্র দাবদাহে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এপ্রিল মাসের পর গরমের হাত থেকে রেহাই নেই মে মাসেও। তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই।
শনিবারের আগে তাপপ্রবাহের হাত থেকে নিস্তার নেই। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে তাপপ্রবাহ চলবে শনিবার অবধি। বেলা বাড়লেই লু বইতে পারে। শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। রবিবার উপকূলীয় জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জানাতেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই তীব্র গরমের হাত রেহাই পাওয়ার একমাত্র পথ কুলফি, আইসক্রিম। প্রায় ৫০ বছর ধরে হুগলীর পথে পথে কুলিফি ফেরী করে চলেছেন কিশোরী সাউ (Kishori Sau Kulfi)। ক্রেতাদের মধ্যে এমন অনেক পৌঢ় আছে যাদের কৈশোর জুড়ে ছিলেন কিশোরী বাবু।
এক ক্রেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমারা ছোটোবেলা থেকে দেখছি। ওনার কাছে কুলফি খাই। শরীর ঠাণ্ডা হয়ে যায় (Kishori Sau Kulfi)। এখনকার দিনে এমন মানুষ পাওয়া যাবেনা। বহুদিন ধরে এই ব্যবসা উনি ধরে রেখেছেন।” অপর এক ক্রেতা বনমালী প্রামাণিকের কথায়, “আগে খেতাম, যা টেস্ট, এখনও একদম এক। বহু কোম্পানির বহু টেস্ট, এই টেস্ট চাপা দিতে পারেনি কেউ। লোকটার বয়স দেখে মায়া হয়। এই গরমে ফেরী করতে বেরোন রোজ।”
কিশোরী সাউ বিহারের দাড়ভাঙা জেলার বাসিন্দা। কুলফি বেচে তিন মেয়ের বিয়ে দিয়েছেন (Kishori Sau Kulfi)। এখন একার সংসার। থাকেন বর্ধমানের মেমারীতে। সেখান থেকে ভারী ঝাঁকা কাঁধে কুলফি বিক্রি করতে বেরোন। কিশোরী সাউয়ের কথায়, “প্রতিদিন ২০০-৪০০ টাকা ইনকাম হয়। কষ্ট হলেও কাজ করতে হয়।” তীব্র গরমে শীতলতা বিক্রি করেন কিশোরী সাউ (Kishori Sau Kulfi)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!