বেশ ঝামেলায় জড়াবেন তুলা-সহ ৩ রাশি, ব্যবসায় দারুন লাভ ৩ রাশির, কী রয়েছে আজ ভাগ্যে? জেনে নিন রাশিফল

শুক্রবার, ৩ মে ২০২৪

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বাড়িতে বড় ভাই বোনের সাথে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে হবে। আজ বন্ধুদের সাথে সম্পর্কের উন্নতি হবে। বাড়িতে বন্ধুদের নিমন্ত্রণ করতে পারেন। ব্যবসায়ীদের আজ ভালো রোজগার হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): দিনটি চাকরি প্রার্থীদের সাফল্য লাভের। সামাজিক ও দাতব্য কাজে আজ সফল হবেন। গণসংযোগের ক্ষেত্রে সফল হতে চলেছে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সফল হবেন। বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ কোনো গবেষণামূলক কাজের জন্য সম্মানিত হবেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): গৃহস্থালী কাজের জন্য কিছু অর্থ প্রয়োজন হবে। পুরোন পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে। ষ কারো সাথে ব্যবসায়ীক চুক্তি করতে পারেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগষ্ট): আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক বাণিজ্যে আজ ভালো রোজগার হবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে আলোচনায় রহস্যজনক জটিলতা দেখা দেবে।

কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর): পুরোন ব্যাধি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজের লোকের উপর নির্ভর করা ঠিক হবে না। বাড়িতে কারো সাথে ঝামেলা দেখা দেবে। অনৈতিক কোনো কাজের জন্য ঝামেলায় জড়াতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর): আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য ভালো নয়। বহুদিনের প্রেমে রহস্যজনক জটিলতা দেখা দেবে। ব্যবসায়ীক কাজে সফল হবেন। 

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর): আজকের দিনটি প্রত্যাশা পূরণের। তবে আত্মীয় স্বজনের সাথে ঝামেলা দেখা দেবে। রহস্যজনক কারনে গৃহ বিবাদ এড়াতে হবে। সংসারের কোনো বিষয়ে মায়ের সাথে ভুল বুঝাবুঝি এড়াতে হবে।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): ছোট ভাই বোনের বিয়ের আলোচনায় অনাকাঙ্খীত ঝামেলা আসবে। পাড়া প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে সাফল্যের। ব্যবসায়ীক কাজে উন্নতি হবে। খাদ্য ও পানিয়ের জন্য অর্থ ব্যয় হবে। বকেয়া কোনো টাকা আদায় হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): পারিবারিক জীবনে সাফল্য লাভ। প্রত্যাশা পূরণ হবে। সামাজিক ও দাতব্য কাজে সম্মানিত হবেন। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যেতে পারেন। পরিবহন ব্যবসায়ীদের ভালো রোজগার হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles