কল থেকে জল খেয়ে কলের মুখ বন্ধ করে দিল পথ কুকুর! ভিডিও দেখে স্তব্ধ নেটিজেনরা, লজ্জায় মুখ নীচু করে নিয়েছে সকলে

দেশে জলের সংকট বাড়ছে। প্রতি বছরই অল্প অল্প করে কমছে মাটির নিচের পানীয় জল। এবছর দেশের বিভিন্ন জায়গায় জলের সমস্যা দেখা গিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশের মতো জায়গায় মহিলারা বহুদূর থেকে পানীয় জল মাথায় করে নিয়ে আসতে দেখা গেছে ।

এবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেলো, জল সংরক্ষণ বিষয়ক একটি ভিডিও। ভিডিওতে জল সংরক্ষণ করছে একটি কুকুর। যা মানুষকে বুঝিয়ে করানো যাচ্ছে না, তাই করে দেখালো একটি প্রাণী। অবাক হয়ে সেই ভিডিও দেখছেন নেটিজেনরা।

ভিডিওটি গত ৭ জুলাই ট্যুইট করেছেন দীপাংশু কাবরা নামের এক পুলিশ আধিকারিক। সেখানে দেখা যাচ্ছে, একটি ল্যাব্রেডর প্রজাতির কালো কুকুর জলের কল থেকে ট্যাপ খুলে জল খাচ্ছে এবং জল খাওয়া হয়ে গেলে ট্যাপ বন্ধ করে দিচ্ছে। এরকম করেই বেশ কয়েকবার জল পান করে সে। ভিডিও ক্যাপশনে ওই পুলিশ অফিসার লিখেছেন, ‘প্রত্যেক ফোটা অমূল্য… কুকুর বোঝে। মানুষ কবে বুঝবে?’

এই ভিডিও দেখে সচেতন নেটিজেনরা অসংখ্য কমেন্ট করেন। অনেকে বলছেন,’অনেক সময় একজন মানুষ আরেকজন মানুষকে যে শিক্ষা দিতে পারে না, সেই কাজ করে একটি প্রাণী।’ ভিডিওটি বহু মানুষ রিট্যুইট করেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর