এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল একটি আইসিডিএস কেন্দ্রে। গরম খাবারের কড়াইতে পড়ে ঝলসে গেল এক শিশু। এই ঘটনায় তীব্র বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। এই ঘটনার জেরে শিশু নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ১০ নম্বর আইসিডিএস কেন্দ্রে। গরম কড়াইতে পড়ে ঝলসে যায় শিশুটি। বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে শিশুটির। সূত্রের খবর, আপাতত শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে।
এর আগেও পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার পরিকাঠামো নিয়ে একাধিকবার একাধিক প্রশ্ন উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে গিয়েছে বেশিরভাগ আইসিডিএস কেন্দ্রগুলি রয়েছে খোলা আকাশের নিচে। আবার কখনও দেখা গিয়েছে কোনও ক্লাব ঘরে হচ্ছে আইসিডিএস কেন্দ্র। ক্লাব ঘর ভাড়া নিয়ে চালাতে হচ্ছে শিশুদের শিক্ষা কেন্দ্রগুলি।
আর জেরেই বারবার শিশুদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সূত্রের খবর অনুযায়ী, নন্দীগ্রামের এই আইসিডিএস কেন্দ্রে ওই শিশুটি খেলতে খেলতে গরম ভাতের ফ্যানের উপর পড়ে যায়। এর জেরে তার শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি শিশুটিকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
আইসিডিএস কর্মীদের সঙ্গে ব্লক আধিকারিক এই নিয়ে একটি বৈঠকে বসেন। এই বৈঠকে শিশুদের নিরাপত্তা থেকে শুরু করে আর অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কোথাও কোথাও খোলা আকাশের নিচে বা বৃষ্টির দিনে খোলা ছাদের নিচে তো আবার কোথাও ঘর ভাড়া নিয়ে পড়ানো হচ্ছে শিশুদের।
কোথাও কোথাও আবার দেখা গিয়েছে ছাত্রসংখ্যা বেশি থাকলেও খুব শিক্ষক-শিক্ষিকার দেখা নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, শিক্ষক-শিক্ষিকার দেখা মিললেও, নানান আইসিডিএস কেন্দ্রগুলিতে পড়ুয়ার দেখা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আছে রাজ্যের একাধিক আইসিডিএস কেন্দ্রগুলি বেশ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে।





