জন্মদিনের দু’দিন আগেই শেষ নিঃশ্বাস! কীভাবে মৃত্যু হলো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের?

জীবনের অনিশ্চয়তা যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এক মুহূর্তে যার রঙ্গীন পোস্টে ভরে উঠত সোশ্যাল মিডিয়ার ফিড, আজ তার স্মৃতির জন্যই মন ভার। নিত্যদিনের ব্যস্ততার মাঝে সোশ্যাল মিডিয়ার কিছু পরিচিত মুখ আমাদের মনে একটু হাসি ফোটাতেন, একটু আনন্দ দিতেন। কিন্তু কে জানত, সেই হাসির জগতেই একদিন এমন অশ্রুর স্রোত বইবে?

নিত্যনতুন মজার কনটেন্টের মাধ্যমে যিনি লাখ লাখ অনুরাগীর মনে জায়গা করে নিয়েছিলেন, সেই চেনা মুখটি যে আর ফিরে আসবে না, তা বিশ্বাস করতেই পারছেন না অনেকে। ইন্সটাগ্রামে রোজ তাঁর পোস্টের অপেক্ষায় থাকতেন অসংখ্য মানুষ। তার মধ্যেই আচমকা সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ল এক মর্মান্তিক খবর, ভেঙে পড়লেন মিশার অগণিত অনুরাগী।

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল আর নেই। মাত্র ২৪ বছর বয়সে আচমকাই থেমে গেল তাঁর জীবনযাত্রা। ইন্সটাগ্রামে তাঁর ৩.৪৩ লক্ষ ফলোয়ার ছিলেন, যারা মজার ও ব্যঙ্গাত্মক পোস্টের মাধ্যমে তাঁকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। মিশার পরিবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যু সংবাদ জানাতে গিয়ে তাঁর পরিবার লিখেছে, “২৬ এপ্রিল ২০০০ – ২৪ এপ্রিল ২০২৫। ভারাক্রান্ত হৃদয়ে আমরা মিশার মৃত্যুর হৃদয়বিদারক খবর আপনাদের সঙ্গে ভাগ করছি।”

জন্মদিনের দু'দিন আগেই শেষ নিঃশ্বাস! কীভাবে মৃত্যু হলো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের?

পরিবারের প্রকাশিত বিবৃতিতে মিশার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। তবে তাঁরা কোথাও মৃত্যুর কারণ স্পষ্ট করেননি। এই বিষয়টি ঘিরেই জন্ম নিয়েছে নানা জল্পনা। কেউ বলছেন স্বাভাবিক মৃত্যু, কেউ বা দুর্ঘটনার আশঙ্কা করছেন। মৃত্যুর মাত্র দুই দিন পরেই ছিল মিশার ২৫তম জন্মদিন। এই অকালপ্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোকের আবহ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ Weather update: অবশেষে গরমে বাঁচার রাস্তা! আসছে টানা ঝড়বৃষ্টি, বদলে যাবে কলকাতার আবহাওয়া!

মিশার বাবা-মা তাঁদের পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমাদের ক্ষতির কথা কল্পনাও করা যায় না। আমাদের কাছে কোনও শব্দ নেই। মনে রাখবেন।” তাঁরা সকলকে অনুরোধ করেছেন, মিশার স্মৃতি এবং তাঁর কাজকে যেন হৃদয়ে ধারণ করা হয়। জীবন থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনও পূরণ হয় না—মিশার বিদায় সেই শূন্যতার এক গভীর চিহ্ন হয়ে রইল নেটিজেনদের মনে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles