খেলাচ্ছলে একরত্তি চিবিয়ে ফেলল ৭ ইঞ্চি সাপ! শোরগোল গোটা এলাকায়!

কিছুদিন আগেই পূর্ণবয়স্ক অজগর সাপের সঙ্গে একটি শিশুর খেলার ভিডিও ভাইরাল হয়েছিল, এবার উত্তরপ্রদেশের রায়বরেলিতে (Raybarelli) ঘটল ভয়াবহ ঘটনা। খেলতে খেলতে সাপের বাচ্চাকে (Snake) মুখে পুরে চিবিয়ে খেয়ে ফেলল এক শিশু (kid)! এরফলে সাপের বাচ্চাটি শিশুটির মুখের মধ্যেই মারা যায়৷

এরপর শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রায়বরেলির ফতেহগঞ্জের পশ্চিমক্ষেত্রের ভোলাপুরের এই ঘটনা এখন রীতিমত খবরের শিরোনামে।

মুখের ভিতরে কিছু নিয়ে চিবোচ্ছে দেখে সন্দেহ হওয়ায় শিশুটির আত্মীয়রা তার মুখ খুলে দেখে তার মুখের ভিতর প্রায় ৭ ইঞ্চি লম্বা একটি সাপ! শিশুটি ওটা মুখের ভিতর রেখে চিবোতে চেষ্টা করেছিল৷ শিশুটির মুখে দমবন্ধ হয়ে সাপটির মৃত্যু হয়৷ বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে আনন-ফাননের জেলা হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে এমার্জেন্সিতে শিশুটিকে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা ২ ঘন্টা ধরে তাঁকে তত্বাবধানে রাখেন এরপর তাঁকে বিপন্মুক্ত ঘোষণা করা হয়৷

সাপের বাচ্চাটিকে মুখ থেকে বার করার পর চিকিৎসকরাও অবাক হয়ে যান৷ এই চিকিৎসক হরিশ্চন্দ্র বলেন, “৭ ইঞ্চি লম্বা সাপ হওয়ার জন্য সেভাবে শিশুটির বড় ক্ষতি হয়নি৷ যদি সাপটি বার না করা যেত তাহলে হয়ত শিশুটির মৃত্যু পর্যন্ত হতে পারত৷” শিশুটি সুস্থ থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার পরিবার।

RELATED Articles

Leave a Comment