TCS-এর বড় ধাক্কা! ছাঁটাইয়ের পর এবার বন্ধ নিয়োগ, বাতিল বেতনবৃদ্ধিও — উদ্বেগে লক্ষাধিক কর্মী

এ যেন কর্মীদের জন্য একের পর এক ধাক্কা! দেশের সবচেয়ে বড় IT সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (TCS) সম্প্রতি জানিয়ে দিয়েছে, তারা প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে। এই খবর শোনার পর থেকেই অফিস চত্বরে চাপা টেনশন, কার চাকরি থাকবে আর কার থাকবে না — এই চিন্তাতেই রাতের ঘুম উড়ে যাচ্ছে বহু TCS কর্মীর।

আর এখানেই শেষ নয়। এবার সংস্থার তরফে নতুন নিয়োগও বন্ধ রাখা হয়েছে। তার সঙ্গে যে বার্ষিক বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল, সেটাও আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে বাড়বে বেতন, আদৌ বাড়বে কিনা — সে বিষয়েও কিছু জানায়নি টিসিএস।

সূত্রের খবর, এবার থেকে অভিজ্ঞ কর্মীদেরও আর নিয়োগ করা হবে না। যারা ইতিমধ্যেই সংস্থায় কাজ করছেন, তাদের মধ্যেও যারা প্রজেক্টহীন, তাদের জন্য ‘বেঞ্চিং পলিসি’ করা হয়েছে আরও কড়া। এখন থেকে কেউ যদি ৩৫ দিনের মধ্যে নতুন প্রজেক্টে না ঢোকেন, তাহলে তাকে ইস্তফা দিতে হতে পারে। এই নতুন নিয়ম ইতিমধ্যেই হায়দরাবাদ, পুণে, চেন্নাই ও কলকাতার অফিসে চালু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Dev : টিউশনে গিয়ে নিখোঁজ কিশোরী, পুলিশের নীরবতায় দেবের শরণাপন্ন পরিবার!

টিসিএসের এই ছাঁটাই প্রক্রিয়া মূলত মাঝারি ও সিনিয়র স্তরের কর্মীদের উপরই বেশি প্রভাব ফেলবে। সংস্থার হিসেব অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে বছরে প্রায় ৩০০-৪০০ মিলিয়ন ডলার (অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৪০০-৩৬০০ কোটি টাকা) সাশ্রয় হবে। ধাপে ধাপে এই ছাঁটাইয়ের কাজ চলবে বলেও জানিয়েছেন টিসিএস-এর CEO। এই সিদ্ধান্তে TCS-এর ভবিষ্যৎ কতটা লাভজনক হবে তা সময় বলবে, কিন্তু আপাতত কর্মীদের চোখেমুখে শুধুই উদ্বেগ আর অনিশ্চয়তা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর