হাঁসকে শিকার করতে পুকুরে নামলো বাঘ! তারপর কি হল দেখুন

সৃষ্টিকর্তা অনেক যত্ন করে এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি যেমন উদ্ভিদ জগতের মধ্যে বৈচিত্র্য রেখেছেন তেমনি প্রাণী জগতের মধ্যেও রেখেছেন। বর্তমান ইন্টারনেটের দৌলতে এই সমস্ত বৈচিত্র্যময় উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎকে দেখা আমাদের কাছে আরও সহজ হয়ে দাঁড়িয়েছে। যেমন কোথাও আগুন লাগলে বা ভূমিকম্প হলে সেই খবর মুহূর্তের মধ্যে আমাদের কাছে পৌঁছে যায়, তেমনিই প্রাণী জগতের বিভিন্ন ঘটনাও আমাদের মুঠোফোনে ভেসে ওঠে।

ছোটো থেকে আমরা নানা গল্পে পড়েছি কিভাবে ছোট ও নিরীহ জীবের কাছে শক্তিশালী হিংস্র প্রানীরা হার মানত। আর সেই সব গল্পের পিছনে লুকিয়ে থাকতো জীবনের এক চরম শিক্ষা, যে শরীরের জোর না থাকলেও বুদ্ধির জোরে অনেক অসম্ভব কাজ সম্ভব করা যায়। আর এবার সেই গল্প একদম বইয়ের পাতা থেকে উঠে এসে ধরা দিল বাস্তবের মাটিতে। এবারও অবশ্য বুদ্ধিরই জিত হল কিন্ত এই ঘটনা মানুষের মনকে খুশির আনন্দে ভরিয়ে দিল।

ইদানিং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ঘোরাফেরা করছে যেখানে, দেখা গেছে জলের মধ্যে আপনমনে সাঁতার কাটছে একটি হাঁস। আর তাকে লক্ষ্য করে তার দিকে এগিয়ে আসছে একটা হিংস্র বাঘ। একদম ধীর পায় জলে কোনো তরঙ্গ না তুলে বাঘটা এগোচ্ছে। ওদিকে বাঘের মনে বেজায় আনন্দ হাঁসটা বুঝি তার আসা টের পাইনি। কিন্তু ততক্ষনে হাঁস সব বুঝে ফেলেছে। তবে দুর্দান্ত অভিনয় করে গেছে। এরপর যেই না বাঘ একদম কাছাকাছি চলে এসেছে অমনি হাঁস টুপ করে জলের মধ্যে ডুবে গেছে।

যাহ! কই গেল বাঘের খাবার। এত এক নিমেষে হাওয়া। বাঘ তো রীতিমতো হতচকিত। তবু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে খুঁজল হাঁসটিকে কিছুক্ষণ। কিন্তু কই সে ?

অন্যদিকে হাঁসের তখন বেজায় আনন্দ। এতো বড়ো বাঘকে পুরো ঘোল খাইয়ে ছেড়ে দিল। এরপর কিছুদূর ডুব সাঁতার দিয়ে হাঁসটি আবার ভেসে উঠল। ততক্ষণে সে বাঘের নাগালের বাইরে পৌঁছে গেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে ছোট্ট হাঁসের উপস্থিত বুদ্ধিতে মোহিত হয়েছেন প্রত্যেকে। আর বাঘের কপালে জুটেছে, ইস বেচারা !!

RELATED Articles

Leave a Comment