ভাইরাস এলো ২০১৯-এ! “করোনা ভাইরাস…আসছে”, আট বছর আগে বিশ্বকে সতর্ক করেছিলেন এই নেটিজেন

ভবিষ্যৎবাণী করার ক্ষমতা অনেকেরই থাকে। কিন্তু করোনা নিয়ে ভবিষ্যৎবাণী বোধহয় খুব কম জ্যোতিষীই করে থাকবেন। এই ভাইরাসের আবির্ভাব ২০১৯-এর শেষের দিকে। সেই থেকেই শুরু। চলছে টানা মৃত্যু মিছিল।

শুরু থেকেই দাবি করা হয়েছিল এই ভাইরাস তৈরী করা হয়েছে।  বিশেষজ্ঞদের রিপোর্ট বলেছিল ৫ বছর আগেই করোনাকে ‘জৈব অস্ত্র’ হিসাবে ব্যবহার করার ছক কষেছিল চীন। অর্থাৎ ২০১৫ সাল থেকেই এই পরিকল্পনা ছিল বেজিংয়ের। আর কোভিড-১৯ বিশ্বে দেখা দিয়েছে ২০১৯ সালের শেষ দিকে। কিন্তু জানেন কী ২০১৩ সালে বসে  করোনা ভাইরাস নিয়ে টুইট করেছিলেন এক ব্যক্তি! হ্যাঁ, এমন ঘটনাই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

সেই ব্যক্তির নাম মার্কো আকোরটে।‌ ২০১৩ সালে মারণ এই ভাইরাসের কথা জানিয়ে টুইট করেছিলেন তিনি। লিখেছিলেন, “করোনা ভাইরাস…আসছে।” আর টুইটের তারিখটি ৩ জুন, ২০১৩। অর্থাৎ আজ থেকে প্রায় ৮ বছর আগের ঘটনা।

যদিও তিনি ঠিক কোন প্রেক্ষিতে এই টুইটটি করেছিলেন, তা জানা যায়নি। তবে এতদিন পরে মার্কোর সেই টুইটটিই রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ বিষয়টি নিয়ে মজা করেছেন, তো কেউ আবার বিস্ময় প্রকাশ করেছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles