সাংসদ হিসেবে ব্যতিক্রমী তিনি। কথাবার্তা খুবই ঠোঁটকাটা। বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা যায় তাঁকে। চুপ থাকেন না অতি উচ্চ শিক্ষিত এই মহিলা। পেশাগত জীবনে অত্যন্ত সফল ছিলেন মহুয়া। ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার! ঝকঝকে ক্যারিয়ার। সেখান থেকেই কৃষ্ণনগরের সাংসদ।সংসদ ভবনে দাঁড়িয়ে নিজের বক্তৃতায় বিপক্ষকে কার্যত উড়িয়ে দেন তিনি। সেই সঙ্গে সঙ্গী করেন বিতর্ককেও। যদিও তাতে তাঁর কিছু এসে যায় না।
তবে এবার বক্তৃতা, বিতর্ক’র জন্য নয়। সম্পূর্ণ অন্য কারণে নজর কাড়লেন তিনি। মহুয়া মৈত্র যথেষ্ট ফ্যাশন সচেতন। বেশিরভাগ সময়ে শাড়িতে ধরা পড়লেও অন্যান্য পোশাকেও সমান স্বচ্ছন্দ তিনি। চোখে ঘন কাজল, হ্যান্ডলুম শাড়ি, সানগ্লাস তাঁর ট্রেডমার্ক লুক।
তবে এবার অত্যন্ত নামী একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য ২৭ হাজারের টাকার শাড়িতে ফোটোশ্যুট করালেন তিনি।
৪৬ বছরের এই মহিলা ব্যাঙ্কার সাংসদ ‘Harper’s Bazaar India’ ম্যাগাজিনের জন্য এই ফটোশুট করেন। ‘Rebel With A Cause’ শিরোনামে প্রকাশ পেয়েছে ম্যাগাজিনের এবারের এডিশন। সেখানেই কভার পেজে জায়গা করে নিয়েছেন সাংসদ মহুয়া। সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অনেকেই বলে তোমার কথার মধ্যে একটা প্যাশন থাকে, তুমি কী রেগে যাও। কিন্তু, আমি যা বলি তার সমস্তটাই আমার মন থেকে আসে। আমি যা ভাবি, সেটাই বলি। রাগ, মন খারাপ, খুশি আমার মনে যেটাই থাকে, সেটাই আমার কথার মধ্যে দিয়ে প্রকাশ পায়।’
View this post on Instagram
তার জন্য তিনি পড়েছিলেন ডিজাইনার পায়েল খণ্ডওয়ালার ডিজাইন করা একটি সিল্কের শাড়ি এবং মেটালিক হাই-নেক ব্লাউজে একদম অন্যরকম ভাবে ধরা দিলেন মহুয়া। সাইডে সিঁথি করে খোলা চুল। কপালে লাল টিপ। সীমিত মেকআপ। ইন্ডিগো ব্লু ও ম্যাজেন্টার কম্বিনেশনে শাড়ি পরেছিলেন মহুয়া। কানে সোনার টপস। ও হাতে সোনার মকরমুখ বালা।
View this post on Instagram
অন্য আরেকটি ছবিতে বড়ই স্নিগ্ধ দেখাচ্ছে তাঁকে। নীল পার দেওয়া গোলাপি সিল্কের শাড়িতে ধরা পড়েছেন তিনি। সঙ্গে নীল ব্লাউজ। এখানেও তিনি কানের টপস ছাড়া কোনও রকমের গয়না পরেননি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার