প্রসঙ্গত ঘটনার সূত্রপাত গত সপ্তাহে।যখন প্রথম প্রকাশ্যে আসে মা হতে চলেছেন নুসরত। সন্তানের পিতৃত্ব খুঁজতে গিয়েই বেরিয়ে আসে একের পর এক কেচ্ছা। নিখিলের সঙ্গে দূরত্ব যশের সঙ্গে ঘনিষ্ঠতা, নুসরতের রঙিন জীবনে বড়ই বেরঙিন এখন নিখিল।
বেশ কিছুদিন আগেই ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছেন নুসরতের বেশিরভাগ ছবি। হয়তো ফিরে আসার ক্ষীণ সম্ভাবনায় কিছু ছবি রেখে দিয়েছিলেন। কিন্তু আজ তাঁদের সুখী দাম্পত্য গিয়ে পৌঁছেছে আদালতে। সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন নিখিল। সোশ্যাল মাধ্যমে বহিঃ প্রকাশ পাচ্ছে তাঁর রাগ, ক্ষোভ, হতাশা।
মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে চান না তিনি। জানিয়েছেন যা কথা হবে সব আদালতে। তবে নুসরতের বিবৃতির পাল্টা বিবৃতি জারি করেছিলেন নিখিল। জানিয়েছিলেন, নুসরতের প্রেমে পড়েছিলেন তিনিই। বিয়ের প্রস্তাবও তিনিই দেন। অভিনেত্রী সাংসদ তা স্বীকার করেন। ধুমধাম করে হয় বিয়ে। কিন্তু সেই বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। নিখিল বারবার নুসরতকে বললেও তা এড়িয়ে গেছেন অভিনেত্রী।
সেই সঙ্গে তিনি জানিয়েছেন একটি নির্দিষ্ট সিনেমার শুটিংয়ের পর থেকেই তার প্রতি আচরণ বদলে যায় নুসরতের। কেনও? তার কারণ নুসরতই ভালো বলতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিখিলের ইনস্টাগ্রাম স্টোরি বলছে, নুসরতের কাছ থেকে পাওয়া এত বড় আঘাত সহ্য করতে পারছেন না তিনি। যা ফুটে উঠছে তাঁর শেয়ার করা স্টোরিতে। দুটি ছবি শেয়ার করে নিখিল লিখেছেন, ‘দুনিয়াটা বোধহয় এভাবেই চলে। না এটা মজার, না এটা মিষ্টি, না এটা সুন্দর’।





