আজকের রাশিফল: জানুন কেমন যাবে আজ আপনার দিনটি

আজকের দিনের শুভ বর্ণ: আজ আপনার জন্য সাদা ও বেগুণী রং সৌভাগ্য বয়ে আনতে পারে। আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময়: সকাল: ৬:৫০-৮:২৩, ১০:৪৫-১:০৬ দুপুর: ১:৫৩-৪:১৪ রাত: ৬:৩৭-৭:২৬, ৯:০৫-৩:৩৫ পর্যন্ত।আজকের দিনের বর্জিত খাদ্য: আজ সকাল: ১১:২৩ এর মধ্যে বেল পরে নিম ও নিমের ঔষধ খাওয়া নিষেধ। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে। ৫মী সকাল: ১১:২৩ পর্যন্ত পরে ৬ষ্ঠী তিথি চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনা টাকা আদায় হওয়ার কথা থাকলেও তা আদায় করা কিছুটা কঠিন হয়ে পড়বে। আত্মীয়দের সাথে যৌথ বিনিয়োগ থাকলে তা হয়তো লাভদায়ক হবে না। খুচরা লেনদেন ও ক্ষুদ্র ব্যবসায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি হবে

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীক কাজ কর্মে অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের পূর্ণ সাহায্য আশা করতে পারেন। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে হলে আপনাকে কৌশুলী হতে হবে। নিজের রাগ জেদ ও অভিমানকে স্থান কাল পাত্র অনুযায়ী ব্যবহার করা শিখতে হবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের বৈদেশিক কাজে রহস্যজনক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। আমদানী রপ্তানী বাণিজ্যে বড় ধরনের আর্থিক জটিলতা মোকাবেলা করতে হবে। প্রবাসীদের টিকেট সংক্রান্ত জটিলতায় পড়ার আশঙ্কা প্রবল। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করুন। সরকারী ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে কিছু অগ্রগতি হবে।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো নয়। বিশ্বস্ত বন্ধুই আজ আপনার বড় শত্রুতে পরিনত হতে পারে। আর্থিক ভাবে দিনটি খুবই সাফল্যের। বড় অঙ্কের আর্থিক লেনদেন না করাই উত্তম। ব্যবসায়ীক ক্ষেত্রে আজ প্রতিটি সিদ্ধান্ত ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা কুরুন। বাড়িতে বড় ভাই এর সাথে সাংসারিক বিষয়ে কিছু দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়তে পারেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার কর্মস্থলে আজ ঝামেলা দেখা দেবে। পদস্ত কর্মকর্তার দ্বারা জটিলতার শিকার হতে পারেন। আয় রোজগারের ক্ষেত্রে দেখা দেবে অনিশ্চয়তা। চাকরির তদবিরে দেওয়া টাকা নিয়ে কিছু শংকা দেখা দিতে পারে। প্রভাবশালী ব্যক্তির কাছে আপনার বিরুদ্ধে কেউ দূর্ণাম করবে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় পারিবারিক সহায়তা পাওয়া যাবে। জীবীকার জন্য পড়াশোনা ছেড়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কারো সাহায্যর খুব প্রয়োজন হতে পারে।

তুলা রাশি: তুলার জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি গুলো কমিয়ে আনতে চেষ্টা করতে হবে। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে বিপাকে পড়তে পারেন। আইনগত জটিলতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন। শেয়ার ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি সতর্কতার। আজ সাংসারিক ক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে সফল হবেন। জীবন সাথীর অকারন চিৎকার চেচামেচি দাম্পত্য সুখ শান্তিকে বিনষ্ট করে দিতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে প্রতিপক্ষর দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আপনাকে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার আজ গোপন শত্রুর বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার ব্যবসায়ীক কোনো তথ্য ফাঁশ হয়ে যাওয়াতে লোকসানের সম্মূখীন হতে পারেন। কাজের লোকেদের উপর অন্ধ বিশ্বাসের উপযুক্ত পুরস্কার পেতে হবে। কর্মস্থলে সহকর্মীদের কাছে গোপনীয়তা রক্ষা করুন। নিজের গোপনীয়তা বজায় রাখতে হবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি আশা করা যায়। বিশেষ করে শিল্প কলার সাথে জড়িতদের আর্থিক উন্নতি হবেই। রোমান্টিক সম্পর্কে দেখা দেবে সন্দেহ আর জটিলতা। সন্তানের আচরনের কারন অনুসন্ধানের চেষ্টা করুন। অভিনয় ও সঙ্গীত শিল্পীদের কাজের জন্য দূরের যাত্রার যোগ প্রবল।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার আত্মীয় বিরোধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রত্যাশিত কাজ কর্মে বারবার বাধা বিপত্তি ও দীর্ঘসূত্রীতা দেখা দেবে। পরিবার পরিজনের উপর নির্ভর করলে হতাশ হতে হবে। কর্মস্থলেও দেখা দেবে অনাকাঙ্খীত ঝামেলা। নিজের রিপুকে নিয়ন্ত্রণ করতে হবে। মায়ের সাথে দ্বন্দ্ব সংঘাত দেখা দিতে পারে।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার আজ তথ্যগত বিভ্রান্তির কবলে পড়তে পারেন। মোবাইল ফোনে হুমকি ধামকি পেতে পারেন। অনলাইন ব্যবসা বাণিজ্যে আর্থিক ক্ষতির সম্মূখীণ হতে হবে। ছোট ভাই বোনের আচরণে ক্ষুদ্ধ হতে পারেন। প্রতিবেশীর সাথে কোনো তর্কে বিতর্কে জড়িয়ে যেতে পারেন।

বুধবার ৭ অক্টোবর, ২০২০, আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি তুলা, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও নেপচুন। ৭ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর নেপচুনের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ৭, ১৬, ২৫। আপনার শুভ বর্ণ: সাদা ও বেগুণী।শুভ গ্রহ ও বার: শুক্র ও সোম। শুভ রত্ন: একুয়ামেরীন ও হীরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment