১২ এপ্রিল ২০২০ রবিবার
মেষ রাশি:
মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক সঙ্কট দেখা দিতে পারে। কিছু টাকা ব্যাংক থেকে তুলতে হবে। কোনো আত্মীয়কে আর্থিক সাহায্য করার প্রয়োজন হতে পারে। রাস্তাঘাটে অপ্রয়োজনে ঘোরাঘুরি না করাই ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে লাঞ্চিত হতে পারেন।
বৃষ রাশি:
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সাংসারিক কাজে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ঔষধ ব্যবসায়ীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। সতর্কতা প্রয়োজন। গর্ভবতী নারীদের সাবধানে চলাফেরা করা দরকার। দাম্পত্য বিষয়ে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। ব্যবসা বাণিজ্য নিয়ে দুঃশ্চিন্তা কমাতে হবে।
মিথুন রাশি:
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। মানসিক অশান্তির অবশান হতে পারে। সাংসারিক বিষয়ে কোনো আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আর্থিক বিষয়ে আরো হিসেব করে চলতে চেষ্টা করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে। কাউকে টাকা ধার দিতে হলে সাবধান হতে হবে।
কর্কট রাশি:
আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন না হওয়াই ভালো। সৃজনশীল কাজের সাথে জড়িতদের অলস সময় পার করতে হবে। লেখালেখি ও শৈল্পিক কাজের চর্চায় কিছু অগ্রগতি হতে পারে। রোমান্টিক সম্পর্কে আপনাকে সাবধান হতে হবে। প্রিয়জনের উপকার করতে গিয়ে কোনো ঝুঁকি নেওয়া চলবে না।
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক কাজে অগ্রগতির। আত্মীয়দের কারো সাহায্য পেতে পারেন। প্রত্যাশিত কাজে কিছু অগ্রগতির সংবাদ পাবেন। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে। যানবাহন নিয়ে কিছুটা বিপদে পড়তে পারেন। যানবাহন মেরমতের জন্য কিছু অর্থ ব্যয় হবে।
কন্যা রাশি:
আজ কন্যার জাতক জাতিকার দিনটি বৈদেশিক যোগাযোগে অগ্রগতির। ছোট ভাই বোনের সাথে সদয়পূর্ণ আচরন করতে হবে। লেখক ও প্রকাশকদের কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রতিবেশীর কোনো সাহায্যে এগিয়ে যেতে পারেন। অনলাইন ব্যবসায়ীদের বেচাকেনায় অগ্রগতি। ইন্টারনেট ব্যবসায়ীরা বকেয়া বিল অগ্রিম বিল আদায় করতে পারবেন।
তুলা রাশি:
তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। কিছু অর্থ রোজগারের সুযোগ পাবেন। ধার নেওয়া টাকা ফেরত দিতে পারবেন। শ্যালক শ্যালিকা ও দেবর ননদের সাথে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। খাদ্য দ্রব্য ব্যবসায়ীরা অতি মুনাফা করতে গিয়ে হেনস্তার শিকার হতে পারেন।
বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়ীক বিষয়ে দুঃশ্চিন্তা না করাই ভালো। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। আপনার সাংসারিক বিষয়ে কোনো মুরব্বির পরামর্শ কাজে লাগবে।
ধনু রাশি:
ধনু রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগারে বাধা বিপত্তি দেখা দেবে। ফলে কিস্তির টাকা পরিশোধে কিছু টাকা ধার করতে হবে। প্রবাসীদের দেশে আসার চেষ্টা আত্মঘাতী হবে। নিরাপদে প্রবাসেই অবস্থান করুন। অপব্যয় না করাই ভবিষ্যতের জন্য ভালো।
মকর রাশি:
মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। ব্যবসা বাণিজ্য বিষয়ে বড় ভাই বোনের সাহায্য পেতে পারেন। বন্ধুর উপকারে কিছু অর্থ সাহায্য করার চেষ্টা করুন। বকেয়া বেতন আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিকাদারী ব্যবসায়ীদের বিল পাশ হওয়ার সম্ভাবনা প্রবল।
কুম্ভ রাশি:
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অফিশের কোনো কর্মকর্তার সাথে দ্বন্দ্ব সংঘাতে না জড়ানোই ভালো। রাজনৈতিক ও সামাজিক কাজে জীবনের ঝুঁকি নিয়ে না জড়ানোই ভালো। বেকারদের আর্থিক দুরবস্থা বৃদ্ধি পাবে।
মীন রাশি:
মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। শিক্ষক ও পিতৃস্থানীয় কারো সাহায্যে থাকা খাওয়ার সাময়ীক ব্যবস্থা হতে পারে। পিতার সাথে সাংসারিক কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে মানসিক অস্থিরতা দূর হতে পারে।





