“করোনা রুখতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক নারীদের” : আন্তোনিও গুতেরেস

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমস্ত রাষ্ট্রকে অনুরোধ করেছেন করোনা থেকে উদ্ধার পাওয়ার লড়াইয়ে নারীদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক।

গুতেরেস বলেছেন, ‘ করোনা রুখতে মেয়েদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য আমি রাষ্ট্রগুলিকে অনুরোধ করছি। নারীদের নেতৃত্বে আনুন, সমান হারে প্রতিনিধিত্ব হোক, সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিন তাঁদের। অর্থনীতিকে রক্ষা করা, চাঙ্গা করা, টাকা লেনদেন থেকে ঋণ দেওয়া, নেওয়া- সবই হোক মহিলাদের টার্গেট করে। যে সব পরিষেবা সংক্রান্ত কাজ মেয়েরা নিয়মিত করেন, অথচ অর্থ পান না, সেগুলিকে স্বীকৃতি দেওয়া হোক, মেয়ে নেওয়া হোক, অর্থনীতিতে সে সব কাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

গুতেরেস তাঁর বক্তব্যে স্পষ্টভাবে বুঝিয়েছেন, কীভাবে করোনার জেরে নারী-পুরুষ বৈষম্য আর তীব্র হচ্ছে সমাজে, নারী ও কন্যাদের জীবনে গভীরতর হচ্ছে এর প্রভাব।

তাঁর কথায়, বিশ্বের প্রায় ৬০ শতাংশ মহিলা অস্বীকৃত ক্ষেত্রে কাজ করেন, রোজগার কম, তাই সঞ্চয়ও কম। এই করোনার জেরে তাঁদের দারিদ্র্যের মুখোমুখি হওয়ার আশঙ্কা সব থেকে বেশি বলেই আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি।

মহাসচিবের কথায়, এই পরিস্থিতিতে সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়তে হলে আগে মেয়েদের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রসঙ্গত উল্লেখ্য, নারীদের অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের এটা ২৫ বছর। অথচ এ বছরই করোনার হামলায় ফের অথৈ জলে লিঙ্গ সমতার আশা!

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment