মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৮ জুন ২০২১

আজকের রাশিফল – মঙ্গলবার ৮ জুন ২০২১

আপনার শুভ সংখ্যাঃ ৮,১৭,২৬

আপনার শুভ বর্ণঃ নীল ও সবুজ

শুভ গ্রহ ও বারঃ শনি ও বুধ

শুভ রত্নঃ পান্না ও নীলা

জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়ঃ
সকাল: ৫:২৪-৮:০৬, ৯:৫৪-১২:৩৪
বিকাল: ৩:১৪-৫:৫৬
রাত: ৮:৫৬-১০:২২ এর মধ্যে

আজকের রাশিফল

মেষ রাশিঃ
মেষ রাশির জাতক জাতিকার ব্যবসায়ীক কাজকর্মে অগ্রগতি হবে। চাকরি ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সাহায্য আশা করা যায়। রাজনৈতিক, সাঙ্গঠনিক ক্ষেত্রে সফল হতে পারবেন। গর্ভবতী নারীরা শরীর স্বাস্থ্যর প্রতি যতœ নিন। জীবন সাথীর সাথে চলতে থাকা মান অভিমান দ্রুত কমিয়ে আনলে ভালো। আপনার সৃজনশীল ও শৈল্পীক মেধা বিকাশের সুযোগ পাবেন।

বৃষ রাশিঃ
বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে। দূরের যাত্রা যোগ প্রবল। সরকারী ট্যাক্স ভ্যাট সংক্রান্ত বিষয়ে সফলতা। হটাৎ করেই উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশ যেতে পারবেন। প্রবাসীরা কোন বন্ধুর সাহায্য পাবেন। ট্রান্সপোর্ট ব্যবসায় লাভের আশা করা যায়।

মিথুন রাশিঃ
মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। প্রিয় বন্ধুর সাহায্যে আর্থিক জটিলতা থেকে রক্ষা পাবেন। ব্যবসা বাণিজ্যে বা তদবিরে আর্থিক ভাবে লাভবান হওয়ার দিন। কর্মস্থলে বাড়তি আয়ের সুযোগ আসবে। অভিনয় শিল্পীদের আয় রোজগার বৃদ্ধির দিন। বড় ভাই বোনের বিবাহ শাদীর বিষয়ে অগ্রগতি হবে। বকেয়া বেতন আদায়ের দিন।

কর্কট রাশিঃ
কর্কট রাশির জাতক জাতিকারা কর্মস্থলে চলতে থাকা বাধা বিপত্তি এড়িয়ে সফলতার পথে ফিরতে পারবেন। পদস্ত কর্মকর্তার পূর্ণ সহায়তা পাওয়ার আশা। আয় রোজগারের ক্ষেত্রে পিতার সাহায্য পাবেন। বিদেশী কোনো প্রতিষ্ঠান বা এনজিওতে চাকরির সুযোগ আসবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক বিষয়ে সফলতার দিন।

সিংহ রাশিঃ
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতিতে বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন। উচ্চ শিক্ষায় পারিবারিক সহায়তা লাভ। জীবীকার জন্য বা পেশাগত দায়িত্ব পালনে দূরে যেতে হবে। প্রবাসী বা অন্যধর্মাবলম্বী কারো সাহায্যে ভাগ্য উন্নতির সুযোগ পাবেন। আমদানী রপ্তাণী বাণিজ্যে সাফল্য লাভ।

কন্যা রাশিঃ
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি সার্বিক ভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক ঝুঁকি কমিয়ে আনতে পারবেন। পুরোনো ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতা সমাধানে সফল হবেন। সকল প্রকার আইনগত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব। ঝুঁিকপূর্ণ সকল বিনিয়োগে লাভের আশা করতে পারেন। শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে। ব্যবসায়ীক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিন।

তুলা রাশিঃ
তুলার জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে কারো পূর্ণ সহায়তা আশা করতে পারেন। অভিমানী জীবনসাথীর মান ভাঙ্গাতে সফল হবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে নারীর সহায়তা পাওয়া যাবে। সৌখিন ও বিলাসী পণ্যর ব্যবসায় আশানুরুপ আয়ের যোগ।

বৃশ্চিক রাশিঃ
বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৈদেশিক কাজে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। কর্মস্থলে সহকর্মীর তরফ থেকে ভালো কোনো প্রস্তাব আসতে পারে। অধিনস্ত কর্মচারী বা কাজের লোকের সহায়তায় ঠিকাদারী কাজে লাভের সুযোগ আসতে পারে। আর্থিক তদবিরের কাজে সফল হতে পারেন। অনৈতিক প্রণয় থেকে সাবধান।

ধনু রাশিঃ
ধনু রাশির জাতক জাতিকার দিনটি প্রেম ভালোবাসা ও শৈল্পিক কাজে সাফল্য লাভের। সন্তান ও তার ভবিষ্যত নিয়ে চলতে থাকা দুঃশ্চিন্তা দূর হয়ে যাবে। বিদ্যার্থীদের দিনটি নতুন ভাবে পড়াশোনা আরম্ভ করার। নিজের মধ্যকার প্রতিভার বিকাশের সুযোগ বাড়বে। প্রেমের ক্ষেত্রে ঘটতে পারে নতুন কোনো ঘটনা।

মকর রাশিঃ
মকর রাশির জাতক জাতিকারা জমি ভূমি আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি। মনের মতো গৃহ বা বাহন ক্রয়ের সুযোগ আসবে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র সাহায্য লাভ। মায়ের পছন্দে বিবাহ শাদীর আলোচনা চলতে পারে। কর্মস্থলে চলতে থাকা জটিলতা কাটিয়ে উঠতে। আজ বাল্য বন্ধুর সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাবেন।

কুম্ভ রাশিঃ
কুম্ভ রাশির জাতক জাতিকার বৈদেশিক যোগাযোগে হবে অগ্রগতি। ছোট ভাই বোনের শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হবে। গনমাধ্যমের কাজে হটাৎ করেই পরিবর্তন বা কর্মহানীর ভয়। প্রতিবেশীর কারো সাহায্যে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে পাবেন ভালো কোনো সংবাদ।

মীন রাশিঃ
মীন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পাওনা টাকা আদায়ে চাপ প্রয়োগ করতে হবে। শ্যালক বা কুটম্বদের সাথে যৌথ বিনিয়োগে সাফল্য লাভের আশা। সঞ্চয়ের চেষ্টায় অগ্রগতি হবে। আত্মীয়র বাসায় আপ্যায়িত হওয়ার সুযোগ পাবেন। হোটেল ও রেস্তোরা ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

RELATED Articles