২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের কাউন্টডাউন। ভোরবেলা চণ্ডীপাঠ, রেডিওতে মহিষাসুরমর্দিনী—সব মিলিয়ে মহালয়া যেন নতুন করে আশার আলো দেখায়। কিন্তু এ বছর মহালয়ার আগেই কিছু রাশির জাতকদের জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন। বৈদিক জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ ১৩ সেপ্টেম্বর তুলা রাশিতে প্রবেশ করছে। মঙ্গলের এই রাশি পরিবর্তনের প্রভাব সরাসরি পড়বে কয়েকটি রাশির জাতকদের ওপর। আর সেই প্রভাব নিয়ে আশাবাদী হচ্ছেন জ্যোতিষীরা।
তুলা
তুলা রাশির জন্য সময়টা হতে চলেছে বিশেষ। মঙ্গল সরাসরি আপনার লগ্নে প্রবেশ করছে, যার ফলে বাড়বে আত্মবিশ্বাস আর সাহস। কাজের জায়গায় আপনি পাবেন স্বীকৃতি, এমনকি প্রমোশনের সম্ভাবনাও রয়েছে। যাঁরা চাকরিজীবী, তাঁদের জন্য এই সময় শুভ। ব্যক্তিগত সম্পর্কও আগের থেকে অনেকটা মজবুত হবে। ছাত্রছাত্রীদের জীবনে আসবে ইতিবাচক মোড়। প্রভাবশালী কারও সংস্পর্শে এসে লাভবান হওয়ার সুযোগ মিলবে। যাঁরা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন, তাঁরাও ভালো রিটার্ন আশা করতে পারেন।
কন্যা
কন্যা রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে বেশ সুবিধাজনক হবে। মঙ্গল এখানে ধনভাবকে প্রভাবিত করছে, যার ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার ইঙ্গিত মিলছে। আপনার কথার শক্তি অন্যদের প্রভাবিত করবে। ব্যবসায়িক লেনদেনে লাভ হবে, আর জমিজমা সংক্রান্ত কোনও কাজে ইতিবাচক খবর পেতে পারেন। দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে। পরিবারে খরচ থাকলেও আয় বাড়বে, ফলে চিন্তার কিছু নেই।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টা ভাগ্যের পূর্ণ সহযোগিতা নিয়ে আসছে। উচ্চশিক্ষা, গবেষণা বা আধ্যাত্মিক বিকাশের জন্য সময়টা একেবারেই উপযুক্ত। বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে, বিশেষত যাঁরা পড়াশোনা বা চাকরির জন্য বাইরে যেতে চাইছেন, তাঁদের জন্য খবরটি শুভ। ভাগ্যের সহায়তায় নতুন দিক উন্মোচিত হবে। ভ্রমণ শুভ হতে পারে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলোও গতি পাবে।
আরও পড়ুনঃ Netaji Subhas Chandra Bose: পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি! নেতাজিকে ‘ভীতু’ দেখানোয় তীব্র ক্ষোভ, বিজেপি-চন্দ্রকুমার বসুর আক্রমণে চাপে পিনারাই সরকার!
মোটের ওপর মহালয়ার আগেই এই তিন রাশির জীবনে মঙ্গলের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে। জীবনের নানা ক্ষেত্রে মিলবে ইতিবাচক পরিবর্তন। উৎসবের মরসুম শুরুর আগে এই আশার খবর নিঃসন্দেহে মন ভালো করার মতো।





