মাছ, মাংস, ডিম লাগবেনা, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বানান দারুন এই রেসিপি

বাড়িতে সবজি না থাকলে মাত্র কয়েকটা পেঁয়াজ দিয়ে দারুন স্বাদের এই রেসিপিটা ডিনারে বানিয়ে দেখতে পারেন। মাছ, মাংস, ডিম কিছুই লাগবেনা, পেঁয়াজ দিয়ে দারুন এই রেসিপি মুখে লেগে থাকবে আপনার। দেখে নিন এই সহজ রেসিপিটি‌।

উপকরণ

পাঁচটি পেঁয়াজ, দুটি টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, দুচামচ আদা রসুন বাটা, সাদা তেল, গোটা জিরে, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, জল

রন্ধন প্রণালী

প্রথমে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রাখতে হবে। এরপর মিক্সারে টমেটো, স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে ভালোভাবে মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে । তেল অল্প গরম হলে তাতে দিতে হবে গোটা জিরে।

জিরে ভাজার গন্ধ উঠলে তাতে দিয়ে দিতে হবে আদা-রসুন বাটা। এবার তাতে টমেটো, কাঁচা লঙ্কার মিশ্রণটি দিয়ে দিতে হবে। এবার মশলাটি খানিকক্ষণ নেড়ে ভেজে নিতে হবে। মশলাটি খানিকক্ষণ ভাজা হলে তাতে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো।

এবার মশলা দিয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাঝারি আঁচে। এবার মাঝারি আঁচে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত অপেক্ষা করে তাতে দিতে হবে টক দই। এবার টক দইয়ের সাথে মশলাটি ভালো করে মিশিয়ে তাতে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, অল্প চিনি। এরপর অল্প গরম মশলা গুঁড়ো মিশিয়ে নিতে হবে। এবার কম আঁচে মশলা রেখে তাতে গোটা পেঁয়াজগুলি দিয়ে দিতে হবে। মশলার সাথে পেঁয়াজগুলি মিশিয়ে নিতে হবে ভালোভাবে। প্রয়োজন অনুসারে জল দিয়ে ঢাকা দিতে হবে।

এরপর মাঝারি আঁচে তার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। এতে পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে যাবে। একটি হাতা দিয়ে পেঁয়াজগুলি মাঝখান থেকে সহজেই কেটে যাবে। এবার ভালো করে পেঁয়াজের পাপড়িগুলি কেটে দিয়ে জোরে আঁচে খানিকক্ষণ মাখা মাখা হওয়ার জন্য রান্না হতে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজ দিয়ে এই দারুন রেসিপি। গরম গরম রুটির সাথে এই রেসিপি জমে যাবে।

RELATED Articles