ফের বিধ্বংসী আগুন কলকাতায়! সাতসকালে আগুন লেগে কালো ধোঁয়ায় ভরে গেল এলাকা, অগ্নিদগ্ধ ১

Massive Fire Broke Out in Kolkata: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা। বিধ্বংসী আগুন লাগে একটি বাড়িতে (Massive Fire Broke Out in Kolkata)। আগুনে পুড়ে দগ্ধ একজন। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন।

ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা সংলগ্ন ছাতুবাবুর বাজারের কাছে। জানা গিয়েছে, সেখানকার একটি বাড়িতে আজ, শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই নজরে আসে আগুনের লেলিহান শিখা (Massive Fire Broke Out in Kolkata)

এমন দেখে দ্রুত খবর দেওয়া হয় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। বাড়ির বাসিন্দাদের বের করে আনা হয়। তবে আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন ১ জন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়তে থাকে (Massive Fire Broke Out in Kolkata)

Massive Fire Broke Out in Kolkata, fire, Kolkata, Girish Park, broke out, house, burnt

জানা গিয়েছে, দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছয় এলাকায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আয়ত্তে আনা হয় আগুন। কিন্তু তাও এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক রয়েছে (Massive Fire Broke Out in Kolkata)। এই এলাকাতে অনেক ছোটো ছোটো বাড়ি, আবাসন রয়েছে। ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনলে অনেক বড় কোনও বিপদ ঘটে যেত।

ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটেই এই অগ্নিকাণ্ড হয়েছে (Massive Fire Broke Out in Kolkata)। দমকল বাহিনীর আধিকারিকদের মতে, আগুন সম্পূর্ণ না নিভলে নিশ্চিন্ত করে আগুন লাগার কারণ বলা সম্ভব নয়।

RELATED Articles