সোয়াবিনের দো পেঁয়াজা একটি জনপ্রিয় উত্তর ভারতীয় পদ, যেখানে সোয়াবিন ও পেঁয়াজের মিশ্রণে তৈরি হয় এক অসাধারণ রেসিপি। সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন এই সুস্বাদু পদটি।
উপকরণ
সোয়াবিন, পেঁয়াজ, টমেটো, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, তেল, ধনেপাতা।
রন্ধন প্রণালী
প্রথমে সোয়াবিনগুলি নরম করতে গরম জলে ফুটিয়ে নিন। এরপর সেগুলি ঠান্ডা হলে চিপে জল বের করে রাখুন। এবার একটি প্যানে তেল গরম করে জিরে ফোড়ন দিন। জিরে ফাটতে শুরু করলে পেঁয়াজ কুচি যোগ করুন। পেঁয়াজগুলো সোনালী রঙ ধরলে আদা-রসুন বাটা দিন এবং ভালো ভাবে নাড়ুন।
আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন যোগ করে ভালো করে কষান। মশলাগুলি তেলের সাথে মিশে গেলে সোয়াবিন যোগ করুন এবং ভালো করে নাড়ুন। সবকিছু মিশে গেলে অল্প জল দিন এবং ঢেকে দিন। ৫-৭ মিনিট পর ঢাকনা খুলে দেখুন।
মশলাগুলি সোয়াবিনের সাথে ভালোভাবে মিশে গেলে গরম মশলা যোগ করুন এবং আরও ২-৩ মিনিট রান্না করুন। সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। সোয়াবিনের দো পেঁয়াজা ভাত, রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য উপযুক্ত। পেঁয়াজের বিশেষ স্বাদ ও মশলার মিশ্রণে তৈরি এই পদটি স্বাদে ভরপুর এবং সোয়াবিন খাওয়ার জন্য বেশ উপকারী।





