Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam: ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’, এই গানটির সঙ্গে আমরা ছোটো থেকেই সকলে ভীষণ পরিচিত। স্বাধীনতা দিবস হোক বা কোনও স্বাধীনতা সংগ্রামীর জন্ম বার্ষিকী, এই গানটি শোনা যায় পাড়ার মোড়ে মোড়ে। দেশাত্মবোধক এই গানে যেন শিরার রক্ত ফুটতে থাকে ভারতবাসীদের মনে। আর সেই গান নিয়েই এত বড় একটা ভুল তথ্য দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাও আবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, এমনটা যেন ভাবনারও অতীত (Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam)!
আজ একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবস। এদিন যেন শহরে সাজো সাজো রব। ঠিক ১২টার সময় শুরু হয় এই সমাবেশ। একুশের মঞ্চে ভাষণ দিতে শোনা যায় ফিরহাদ হাকিম, জগদীশ বর্মা বসুনিয়া, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই বক্তব্য রাখতে গিয়েই এক মস্ত বড় ভুল করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam)।
‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’, গানটি আসলে উর্দু ভাষায় লেখা। লিখেছিলেন আল্লামা মুহামদ ইকবাল। আসলে শিশুদের জন্য এই দেশাত্মবোধক গানটি তিনি লিখলেও, সেই গান এখন সকলের মুখে মুখে ফেরে। ১৯০৪ সালে এই গান কবিতা আকারে প্রকাশিত হয়েছিল। আর এই গান নিয়েই এক বড় ভুল তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam)।
এদিন একুশে জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় উঠে আসে ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা’, গানের প্রসঙ্গ। আর তা বলতে গিয়েই তিনি বলেন এই গান নাকি আসলে লেখা কাজী নজরুল ইসলামের লেখা (Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam)। একুশে জুলাইয়ের প্রকাশ্য মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন ভুল তথ্য দেওয়া নিয়ে বেশ হইচই পড়ে যায় বৈ কী!
তগে এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার নানান বিষয়ে একাধিক ভুল তথ্য দিয়েছেন মমতা। সেসবের সাক্ষী রয়েছে বাংলার মানুষ। আর সেসব নিয়ে বিরোধীরা মমতাকে একচুলও ক্তাক্ষা করতে ছাড়েন নি। মমতার আজকের এই বক্তব্য নিয়ে এখনও পর্যন্ত বিরোধীদের কোনও প্রতিক্রিয়া জানা না গেলেও, কটাক্ষের ঝড় যে আসতে চলেছে, তা বেশ স্পষ্ট (Mamata Banerjee Claimed Sare Jahan se Acchha was Written by Kazi Nazrul Islam)। আর এরই সঙ্গে মমতার এহেন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে যেতে চলেছে মিমের বন্যাও!





