আর আলুর চপ, বেগুনী নয়, লটে মাছের পকোড়া দিয়েই জমিয়ে তুলুন সান্ধ্য আড্ডা, রইল রেসিপি

বিকেলে চায়ের সাথে ভাজাভুজি বানাতে চাইলে লটে মাছের পকোড়া একটি দারুন রেসিপি। খুব কম সময়ে সহজেই এই পকোড়া বানিয়ে নেওয়া যায়। মচমচে পাকোড়ার স্বাদ আপনার মুখে লেগে থাকবে। লটে মাছের পকোড়া আপনার মন জয় করবে। কিভাবে সহজেই এই পকোড়া বানাতে পারেন, তার রেসিপি দেখে নিন।

উপকরণ

লটে মাছের পাকোড়া তৈরি করতে প্রথমে প্রয়োজনীয় উপকরণ হিসেবে দরকার লটে মাছ, বেসন, চালের গুঁড়ো, ময়দা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, জিরে গুঁড়ো, নুন এবং ভাজার জন্য তেল প্রয়োজন।

রন্ধন প্রণালী

প্রথমে লটে মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। এরপর মাছগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার বেসন, চালের গুঁড়ো এবং ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এতে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং পরিমাণমতো নুন মিশিয়ে নিন। এই মিশ্রণে একটু জল যোগ করে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যেন না হয়।

এবার একটি কড়াইতে তেল গরম করুন। এরপর কাটা লটে মাছগুলিকে এই মিশ্রণে ডুবিয়ে দিন। প্রতিটি মাছের টুকরো যেন মিশ্রণে পুরোপুরি ঢেকে যায় তা দেখে নিন। তেল ভালোভাবে গরম হলে মিশ্রণে ঢোবানো মাছের টুকরোগুলি তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে ভেজে নিন।

মাছগুলি এক পিঠ সোনালী রঙ হলে উল্টে দিন এবং অন্য পাশটিও ভেজে নিন। পকোড়ার দুপাশই সোনালী এবং মচমচে হয়ে এলে তুলে নিন। বাড়তি তেল শুষে নেওয়ার জন্য একটি কাগজের পাত্রে মাছের পকোড়াগুলি রাখুন। গরম গরম লটে মাছের পকোড়া পরিবেশন করুন। চা বা কফির সাথে এই রেসিপি একেবারে উপযুক্ত। ইচ্ছা করলে টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন।

RELATED Articles