চোপড়া কাণ্ডে নয়া মোড়! নির্যাতনকারী জেসিবি নয়, উল্টে মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধেই FIR দায়ের নির্যাতিতার, কী ঘটল হঠাৎ?

Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya: যে দোষ করেছে, যে নির্যাতন চালিয়েছে তার বিরুদ্ধে নয়, বরং সিপিএম নেতা মহম্মদ সেলিম ও বিজেপি আইটি সেলের নেতা অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন চোপড়া কাণ্ডের নির্যাতিতা (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya)। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল। চাপের মুখে পড়ে কী এই এফআইআর দায়ের করেছেন নির্যাতিতা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। ভিডিওটি ছিল চোপড়ার। সেখানে দেখা যায় এক ষণ্ড মতো লোক এক মহিলা ও এক যুবককে রাস্তায় ফেলে মারধর করছে। কখনও তার হাতে দেখা যায় কঞ্চি আবার কখনও বেল্ট। অভিযুক্ত এলাকায় জেসিবি নামে পরিচিত। এভাবে যুগলকে রাস্তায় ফেলে তালিবানি কায়দায় নির্যাতনের ঘটনায় সরব হয় নানান মহল। ওই জেসিবি আবার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় বিরোধীরা শাসক দল তৃণমূলের দিকে আঙুল তোলে। সেই ঘটনায় গ্রেফতার করা হয় জেসিবিকে (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya)

কিন্তু এবার জানা গেল, নির্যাতিতা মহিলা এফআইআর দায়ের করেছেন মহম্মদ সেলিম ও অমিত মালব্যর বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর? যে নির্যাতন করল, তার বিরুদ্ধে নয় কেন? সূত্রের খবর,সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার কারণে সেলিম ও মালব্যর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya)। ৬৬এ/৬৬ই/ ও ৬৭এ ধারায় মামলা করেছে পুলিশ, এমনটাই খবর।

এর থেকে প্রশ্ন উঠছে, তাহলে কী নির্যাতিতা কারোর চাপের মুখে পড়ে এমন করেছেন (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya)। জানা গিয়েছে, এই মারধরের ঘটনায় পুলিশ জেসিবিকে গ্রেফতার করলেও নির্যাতিতার পরিবার বা গ্রামবাসীদের আতঙ্ক কাটে নি। জেসিবি-র ভাই আলম গির ও তার দলবল গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে বলে খবর। মারধরের ভিডিও কে ভাইরাল করেছে, সেই খোঁজে গ্রামের বাড়ি বাড়ি শাসিয়ে বেড়াচ্ছে তারা। ভাঙচুর, তাণ্ডবও চলছে বলে অভিযোগ।

এই ঘটনায় নির্যাতিত যুবকের মা বলেছিলেন, “যে ভিডিওটা করেছে, তার আমি শাস্তি চাই। ভাইরাল করে আমার ধর্মটা নষ্ট করেছে”। তাহলে কী যে তাঁর ছেলেকে মেরেছে, তিনি তার শাস্তি চান না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, “না তাঁকে আমি চিনি না। না না আমি ওকে চিনিই না। যে ভাইরাল করেছে, তাকেই আমি চাই” (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya)

নির্যাতিতা মহিলা এফআইআর দায়ের করায় যখন বেশ প্রশ্ন উঠছে (Chopra Victim Filed FIR against Mohammad Salim and Amit Malviya), সেই সময় এই প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “জেসিবি-র কাজ কোনওভাবেই দল বা সরকার সমর্থন করে না। তাই সে গ্রেফতার হয়েছে।  মহিলা নির্যাতনের ভিডিও ভাইরাল করে যারা উল্লাসিত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে এবার মামলা হয়েছে”।

RELATED Articles