পটলের দোলমা, পটল পোস্তকে হার মানাবে এই তিল পটল‌, দুপুরের খাবারের সুস্বাদু নিরামিষ পদ পাতে পড়লেই হাসি ফুটবে

নিরামিষ রান্না অনেকে ঝামেলার কাজ বলে মনে করেন। তবে খুব সহজ উপকরণে সুস্বাদু তিল পটল তৈরি করা যায়, যা অতিথিদের মুগ্ধ করবে। এ রান্নাটি করতে মোটেই অনেক উপকরণ লাগবে না। লাগবে না বেশি সময়ও। খুব সামান্য উপকরণ দিয়ে চটজলদি সুস্বাদু এই নিরামিষ রান্নাটি করে ফেলুন। পটলের দোলমা বা পটল পোস্ত সকলে খেয়েছেন। এবার এই রেসিপি খেলে আঙ্গুল চাটতে হবে। সহজেই বানিয়ে ফেলুন নিরামিষ তিল পটল। যা অতিথিদের মন জয় করবে। আপনাদের জন্য রইল সহজ এই রেসিপিটি।

সহজ এই নিরামিষ রান্নাটির জন্য প্রয়োজন পরিমাণ মতো সর্ষের তেল,২ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা,৫ টেবিল চামচ সাদা তিল বাটা, ১ টেবিল চারমগজ বাটা,আধ কাপ টক দই,১ চা চামচ হলুদ গুঁড়ো,১ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন ও চিনি।

এই রেসিপিটি পটলের সঙ্গে তিলের মিশ্রণে তৈরি। প্রথমে পটলগুলি ধুয়ে খোসা ছাড়িয়ে, নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। এরপর কাঁচালঙ্কা বাটা, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে। একটি মিশ্রণে সাদা তিল ও চারমগজ বাটা ও টক দই কড়াইতে দিয়ে কষিয়ে নিতে হবে। তিলের কাঁচা গন্ধ চলে গেলে জল দিয়ে, মিশিয়ে দিতে হবে পটলগুলি মিশিয়ে দিতে হবে। নুন ও চিনি পরিমাণমতো দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। শেষে এক চামচ সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন তিল পটল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই তিল পটল।

সুস্বাদু নিরামিষ এই পটলের নতুন রেসিপি আপনার মন কাড়বে। যারা পটল খেতে মোটেই পছন্দ করেন না, তারাও আঙুল চেটে খাবে। সামান্য উপকরণ দিয়ে পটলের এই চটজলদি রান্না ভাত খেয়ে নেওয়ার জন্য যথেষ্ট। অনেকেই একে পটলের ঝাল বলে থাকেন। তিল পটলের রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করুন। রেসিপিটি বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিন। পুজো বাড়ি বা যেকোনো অনুষ্ঠানে এই রেসিপি সকলের পছন্দের হয়ে উঠবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles