একই ক্লাবের হয়ে এবার খেলতে দেখা যাবে কী রোনাল্ডো ও মেসিকে? ‘স্বপ্নের দল’ নিয়ে ক্রমেই বাড়ছে জল্পনা

তাদের দুজনেরই অনুরাগীর সংখ্যা অগণিত। তাদের নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের অন্ত নেই। আর এই দু’জন মানুষ যদি একই দলের হয়ে মাঠে নামেন, তাহলে উত্তেজনা ঠিক কোন জায়গায় পৌঁছে যাবে, একবার ভাবুন তো! হ্যাঁ, কথা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে নিয়ে। ভবিষ্যতে তাদের একই ক্লাবের হয়ে খেলতে দেখার স্বপ্ন হয়ত পূরণ হবে।

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। গত রবিবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে না খেলায় রোনাল্ডোকে নিয়ে নতুন করে জটিলতা শুরু হয়েছে। ম্যাচ শুরুর কিছু ঘণ্টা আগেই ক্লাবের তরফে জানানো হয় যে চোট লাগার কারণে তিনি খেলতে পারবেন না।

কিন্তু পরে ‘দ্য অ্যাথলেটিক’ পত্রিকায় জানা যায় যে ম্যাঞ্চেস্টার ডার্বির আগেই নাকি রোনাল্ডো নাকি পর্তুগাল উড়ে গিয়েছেব। একথা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছেও অজানা ছিল।

আর এরপর সিআর সেভেনের বোনের একটি মন্তব্যে বিতর্ক আরও উসকে যায়। তিনি জানান যে রোনাল্ডো আহতও নন আর অসুস্থও নন। তিনি ১০০ শতাংশ ফিট। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে হঠাৎ করে কেন রোনাল্ডো ডার্বিতে নামলেন না? এই জল্পনার মাঝেই সামনে এল নতুন তথ্য।

শোনা যাচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ভেঙে লিগ ওয়ান ক্লাব প্যারিস সাঁ জাঁয় যোগ দেবেন রোনাল্ডো। ২০২১-২০২২ মরশুমেই নাকি তিনি ম্যান ইউ ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। গত বছর একাধিক ক্লাবের সঙ্গে লড়াই করে ম্যান ইউ রোনাল্ডোকে বিশাল অঙ্কে সই করিয়েছিল।

কিন্তু শোনা যাচ্ছে যে এই ক্লাবের হয়ে হয়ত নিজের দ্বিতীয় ইনিংস আর খেলবেন না সিআর সেভেন। আর এদিকে প্যারিসের সাঁ জাঁয় যোগ দেওয়ার অর্থ হল মেসির সঙ্গে জুটি বাঁধা। এই দলে কিন্তু রয়েছে নেইমারও।

এর আগে একবার শোনা গিয়েছিল যে রোনাল্ডো হয়ত ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে নিজের পুরনো ক্লাব জুভেন্তাসে ফিরতে পারেন রোনাল্ডো। কিন্তু সেই জল্পনা আপাতত অবসান করেছেন পর্তুগিজ স্ট্রাইকার নিজেই। এবার তাঁর সাঁ জাঁয় যোগ দেওয়ার জল্পনাই দৃঢ় হচ্ছে ক্রমেই।

আরও অন্যান্য খবর