ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোটা বিশ্বে এক জনপ্রিয় নাম। পর্তুগীজের ফুটবলার তিনি। কিন্তু তাঁর কারণেই এক ঠাণ্ডা পানীয়ের সংস্থা বড় বিপদে পড়ে।
ঠিক কী হয়েছিল?
আসলে, হাঙ্গেরিতে খেলার আগে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন রোনাল্ডো। তবে সম্মেলনে যোগ দিয়েই ঠাণ্ডা পানীয়ের বোতল সরিয়ে রেখেছিলেন তিনি। এর পরিবর্তে জলের বোতল তুলে নেন। জল খাওয়ার সঙ্কেত দেন ফুটবলার। ব্যস এতেই ঘটে গেল বিপত্তি।
হ্যাঁ, রোনাল্ডোর এই সামান্য একটি কাজ বড় ক্ষতি করে দেয় সেই ঠাণ্ডা পানীয়ের সংস্থার। সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো এমন করার পরই বিশ্ব বাজারে তাদের দর নেমে যায় ৩০ হাজার কোটি টাকা। ১.৬ শতাংশ দর পড়ে যায় শেয়ার বাজারে।
বলে রাখি, হাঙ্গেরির বিরুদ্ধে দুটি গোল করেন রোনাল্ডো। একটি বিপক্ষের গোলরক্ষককে ধোঁকা দিয়ে ও অন্যটি পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলটি করার পরই ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ে ফেলেন রোনাল্ডো। এরই সঙ্গে পঞ্চম ইউরো কাপ খেলতে নেমে গোল করে, তাঁর খেলা সব কটি ইউরো কাপে গোল করার রেকর্ডও গড়লেন স্বনামধন্য ফুটবলার।






