জন্মদিনে পুলিশি গেরোয় মিঠুন! উস্কানি মূলক মন্তব্যের দায়ে ভার্চুয়াল জেরায় মহাগুরু

আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। ৭১ বছরে পা দিলেন অভিনেতা। আর নিজের জন্মদিনেই পুলিশি জেরার মুখে পড়লেন তিনি। নিজের একাধিক মন্তব্যের জন্য পেয়েছে জড়ানো মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরেই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদেন মিঠুন চক্রবর্তী। আর তারপর থেকেই বিভিন্ন ডায়লগে নির্বাচন গরম করেন তিনি। আর তার জেরেই ঝামেলার মুখে মহাগুরু।

আরও পড়ুন- বৃষ্টিমুখর দিনে প্রেমালাপ! বৃষ্টিতে ভিজে রোম্যান্টিক মুডে স্বস্তিকা, সঙ্গী হল কে?

ঠিক কী বলেছিলেন তিনি?‌ পুলিশ সূত্রে খবর, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে…’, সিনেমার এই বিখ্যাত সংলাপ ব্যবহার করেছিলেন তিনি। অভিযোগ উঠেছে তাঁর এই সংলাপের মাধ্যমেই একুশের নির্বাচনে হিংলা ছড়িয়ে পড়েছিল। আর তার জেরেই বিরম্বনায় রাজ্য বিজেপি। রাজ্যজুড়ে হিংসা ছড়ানো এবং শান্তি বিঘ্নিত করার অভিযোগে মানিকতলা থানায় অভিযোগ জমা পড়েছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ১৫৩(এ), ৫০৪, ৫০৫ একাধিক ধারায় এফআইএর দায়ের হয়। এরপর হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন মিঠুন চক্রবর্তী।

একুশের নির্বাচনী প্রচারে ‘এক ছোবলেই ছবি’‌, ‘‌জাত গোখরো’‌–র মতো সংলাপ বলতে শোনা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ করে মানিকতলা থানার পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর,আজ জন্মদিনের দিন প্রায় ৪৫ মিনিট ধরে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করেন মানিকতলা থানার পুলিশ আধিকারিকরা। সকাল ১০টার সময় ভার্চুয়াল জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। ১০টা ২০ মিনিট নাগাদ পুণে থেকে মানিকতলা থানার সঙ্গে কথা বলেন বাঙালি অভিনেতা।

আরও পড়ুন- ‘নিজের ইচ্ছাতেই সহবাস করেছি বহুবার, শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়’, করিনার কাছে গোপন তথ্য ফাঁস নীনার

প্রথম জিজ্ঞাসাবাদেই তদন্তকারীরা জানতে চান, এই মন্তব্য করার কারণ কী? এই মন্তব্যের আড়ালে কি কোনও অন্য উদ্দেশ্য ছিল?‌ এইসব প্রশ্ন করেন মানিকতলা থানার তদন্তকারী আধিকারকিরা।

আরও অন্যান্য খবর