গতকাল ভারতীয় সময় রাত ১০টায় ক্রীড়া বিশ্ব একপ্রকার থমকে গিয়েছিল একটি খবরে। ৬০ বছর বয়সে আর্জেন্টিনায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। আর তার মৃত্যুকে ঘিরে শোকে বিহ্বল হয়ে পড়েন সকলেই। এবার মারাদোনার প্রয়াণে বিশেষ শ্রদ্ধার্ঘ্য ক্রিকেটের কিংবদন্তীদের।
নিজের টুইটারে বিসিসিআই প্রেসিডেন্ট এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি লেখেন, “আমার হিরো আর নেই। আমার পাগল জিনিয়াসটা এবার শান্তিতে বিশ্রাম নেবে। আমি আপনার জন্যই ফুটবল দেখতে শুরু করেছি।”
https://twitter.com/SGanguly99/status/1331640612320210944?s=19
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তী সচিন তেন্ডুলকর মারাদোনার মৃত্যুর খবর পেয়ে টুইট করে লিখেছেন, “ফুটবল এবং ক্রীড়া বিশ্ব আজ তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়েছে। শান্তিতে বিশ্রাম নিন দিয়েগো মারাদোনা। আপনার অভাব সর্বদাই অনুভব হবে।”
https://twitter.com/sachin_rt/status/1331649392437194752?s=19
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ টুইট করে লিখেছেন, “নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব। দিয়েগো মারাদোনার প্রয়াণে অত্যন্ত দুঃখিত, ওনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।”
https://twitter.com/virendersehwag/status/1331639757143642112?s=19
আরও এক প্রাক্তন তারকা ভারতীয় ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইটারে মারাদোনার মৃত্যুর উদ্দেশ্যে লিখেছেন, “ফুটবলের অন্যতম সেরা আইকন দিয়েগো মারাদোনা চলে গেলেন। বিশ্ব ক্রীড়ার জন্য এটি অত্যন্ত খারাপ একটি দিন। ওনার পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের জন্য সমবেদনা রইল।”
https://twitter.com/VVSLaxman281/status/1331638859436748801?s=19






