এক অবিস্মরণীয় বিশ্বকাপের সাক্ষী থাকলে ক্রিকেট বিশ্ব৷ সুপার ওভারে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের।

এমন রুদ্ধশ্বাস বিশ্বকাপ এর আগে হয়তো কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। এই অবিস্মরণীয় বিশ্বকাপ ম্যাচের পরই ক্রিকেট বিশ্ব গতকাল পেয়ে গেলো তাদের নয়া বিশ্বকাপ জয়ী দেশ ইংল্যান্ড। গতকাল লর্ডসে নিউজিল্যান্ডকে সুপার ওভারে পরাজিত করে ২০১৯ এর বিশ্বকাপ খেতাব অর্জন করে নিলো আয়োজক দেশ ইংল্যান্ডই।

 

এদিন অসাধারণ খেলেও ক্রিকেটের নিয়মের বেড়াজালে আটকে গেলো নিউজিল্যান্ড, বিশ্বকাপ উঠে এলো ইংল্যান্ডের হাতে। গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ২৪১ রানেই আটকে রাখে ইংল্যান্ড৷ এরপর জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সমান স্কোর করে আটকে যায় ইংল্যান্ডও। এরপর শুরু হয় সুপার ওভার। তাতেও দুই পক্ষই ১৫ – ১৫ রান করেন। শেষে আইসিসি এর নতুন নিয়মানুযায়ী ইংল্যান্ডের বাউন্ডারির সংখ্যা বেশি থাকায় বিশ্বকাপ উঠে আসে ইংল্যান্ডের হাতেই।

এদিন সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন জস বাটলার এবং বেন স্টোকস৷ ৫০ ওভারের খেলাতেও ইংল্যান্ডকে ম্যাচে রাখতে অবদান ছিল স্টোকসের৷ অপরদিকে নিউজিল্যান্ডের হয়ে সুপার ওভারে ব্যাট করতে নামেন মার্টিন গাপটিল এবং জিমি নিশামিও। দুই দলই সুপার ওভারে ১৫-১৫ করে একই স্কোর করায় শেষ অবধি অধিক বাউন্ডারি থাকা ইংল্যান্ডের হাতেই ওঠে এবারের বিশ্বকাপে। তৈরী হয় নয়া ইতিহাস। ২০২৩ সালের বিশ্বকাপ এবারে একক ভাবে আয়োজন করতে চলেছে ভারত। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ।

RELATED Articles

Leave a Comment