নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি।

আইপিএল-এ নয়া রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। ফাইনাল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানস জয়ী হওয়ায় আইপিএল ট্রফি হাতছাড়া হয়ে যায় চেন্নাইয়ের। তবে সেই ফাইনাল ম্যাচেই নয়া রেকর্ড গড়ে ফেললেন চেন্নাই ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি।

এর পূর্বেই আইপিএল এর এক সফল অধিনায়ক হিসেবে স্থান পেয়েছেন মাহি। এবারে তাঁর নয়া রেকর্ড হলো আইপিএল এর শিকার ধরার বিষয়ে। হ্যাঁ, শিকার। আইপিএল এ এখনও অবধি ক্যাচ ধরে এবং স্ট্যাম্পে সবচেয়ে বেশি আউট করেছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি।

কাল ফইনাল ম্যাচে মুম্বই ইনিংসের ৪.৫ ওভারের মাথায় শার্দুল ঠাকুরের বলে কুইন্টন ডি’ককের ক্যাচ ধরেন ধোনি৷ পরের ওভারের দ্বিতীয় বলেই দীপক চাহারের বলেই ফের রোহিত শর্মার ক্যাচ ধরে ফেলেন তিনি ৷ রোহিতের ক্যাচটি ধরার সঙ্গে সঙ্গেই নয়া রেকর্ড গড় ফেলেন ধোনি ৷ এটি তাঁর আইপিএল কেরিয়ারের ১৩২তম আউট ৷

এর দরুণ মহেন্দ্র সিং ধোনি পেছনে ফেলে দেন কলকাতার দীনেশ কার্তিক-কে৷ স্ট্যাম্প এবং ক্যাচ মিলিয়ে দীনেশ কার্তিকের শিকারের সংখ্যা ১৩১ টি। তিনি এখন রয়েছেন দ্বিতীয় স্থানে।

RELATED Articles

Leave a Comment