ভোটের পরে তৃণমূল – বিজেপি সংঘর্ষ। রাতভর উত্তপ্ত গড়বেতা।

ভোট পরবর্তী সন্ত্রাসে রাতভর উত্তপ্ত রইল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় গড়বেতার তিন নম্বর ব্লকের বড়ডিহা গ্রামে। অভিযোগ, তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করেন। যার দরুণ আহত হন বিজেপি পোলিং এজেন্ট সহ প্রায় ১৮-১৯ জন কর্মী। এরপরই ভোট শেষে রাতে বিজেপি পাল্টা আঘাত হানে বলে অভিযোগ।

তৃণমূল কর্মীদের অভিযোগ যে রাতে লাঠি,বাঁশ নিয়ে তাদের ওপর চড়াও হয় একদল বিজেপি কর্মী। চলে মারধর। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা যায়৷ এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

পুলিশের ওপরেও হামলা চালানোর অভিযোগ ওঠে সেই বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন বলেও খবর মিলেছে। সবমিলিয়ে এখনও যথেষ্ট উত্তেজনা রয়েছে গড়বেতার বড়ডিহা গ্রামে। গ্রামের একদিকে যেখানে জড়ো হয়ে রয়েছেন বিজেপি সমর্থকেরা, অপরদিকে তেমনি জড়ো হয়ে রয়েছেন তৃণমূল সমর্থকেরাও।

RELATED Articles

Leave a Comment