অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব? শাহবাজ নদিমের সঠিক পরিবর্ত কে?

ভারত-ইংল্যান্ডের মধ্যে খেলা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে কারা সুযোগ পাবে এবং কারা বসবে তা নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। প্রথম টেস্টে তেম্ন ভালো পারফরম্যান্স না করতে পারা ভারতীয় স্পিনার শাহবাজ নদিমকে দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে। এমন পরিস্থিতিতে নদিম যদি বাইরে বসে থাকেন তবে তার জায়গায় কে সুযোগ পাবেন কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল সেই নিয়েই থাকছে প্রশ্ন। ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাগুপ্ত অক্ষর প্যাটেলকে নদিমের যোগ্য পরিবর্ত বলে মনে করছেন।

শাহবাজ নদিমকে নিয়ে দীপ দাশগুপ্ত বলেছেন, “প্রথম ম্যাচে শাহবাজ যেভাবে বোলিং করেছে, তাতে তার পরিবর্তে অন্য খেলোয়াড় সুযোগ পাবে। ওয়াশিংটন সুন্দর পুরো ব্যাটসম্যানের মতো সাত নম্বরে ব্যাট করছিলেন, তিনিও বোলিং করতে পারবেন। তিনি তার কাজটি খুব ভালভাবে করেছেন। এই রকম পরিস্থিতিতে তাকে পরিবর্ত করা হবে বলে আমি মনে করি না। হ্যাঁ যদি টিম ম্যানেজমেন্ট কিছু কৌশলগত পরিবর্তন করে তবে অবশ্যই এটি সম্ভব।”

দীপ দাশগুপ্তের মতে, “আমি পরিবর্ত নিয়ে এই প্রশ্নটি বিবেচনা করছিলাম। আমি মনে করি কুলদীপ এবং অক্ষর প্যাটেল উভয়ই ফেভারিট। অক্ষর প্রথম ম্যাচে চোট না পেলে তিনিই নির্বাচিত হতেন। এইরকম পরিস্থিতিতে অক্ষর প্যাটেল দুজন খেলোয়াড়েরই আরও ভাল পরিবর্ত হবেন।” ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পরের টেস্ট ম্যাচ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে চেন্নাইয় শুরু হবে। চার ম্যাচের সিরিজে ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে।

আরও অন্যান্য খবর